
শেষ আপডেট: 25 July 2023 10:15
দ্য ওয়াল ব্যুরো: তিনি সাধু, যোগগুরু। গেরুয়া বসনেই সাধারণত দেখা যায় তাঁকে। দেশবিদেশের মানুষকে যোগ-ব্যায়াম শেখাতে শেখাতেই লাইমলাইটে এসেছিলেন যোগগুরু। তাঁর পতঞ্জলি যোগপীঠ এবং আয়ুর্বেদ কেন্দ্র নিয়ে বিতর্কের শেষ নেই। বিতর্ক অবশ্য তাঁরও পিছু ছাড়ে না। বছর খানেক আগেই মহিলাদের নিয়ে একটি মন্তব্যের জেরে সমালোচনা শুরু হয়েছিল তাঁকে নিয়ে। এবার পতঞ্জলির প্রতিষ্ঠাতা, যোগগুরু রামদেবকে দেখা গেল একটি বিলাসবহুল ব্র্যান্ড নিউ ল্যান্ড রোভার গাড়ি চালাতে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে (Ramdev Seen Driving Land Rover)।
সম্প্রতি সেটির ডেলিভারি দেওয়া শুরু হয়েছে। বিলাসবহুল এই এসইউভি গাড়িটির দাম ভারতে ১.৫ কোটি টাকা। ভিডিওতে রামদেবকে যে গাড়িটিতে চড়তে দেখা যাচ্ছে, সেটির রঙ সেডোনা রেড। সেটির উপর কোনও রেজিস্ট্রেশন নম্বরও লাগানো নেই, যা থেকে অনুমান, গাড়িটি একেবারেই নতুন।
ল্যান্ড রোভার ডিফেন্ডার ১৩০ ভারতে পাওয়া ল্যান্ড রোভারগুলির মধ্যে সবচেয়ে বড় এবং সবচেয়ে দামি। যোগগুরু যদিও গাড়িটি কিনেছেন কিনা স্পষ্ট নয়। তবে তাঁকে উত্তরপ্রদেশের হরিদ্বারে টেস্ট রাইড হিসেবে চালকের আসনে বসে গাড়িটি চালাতে দেখা গেছে। গাড়ির ভিতর আরও কেউ ছিল।
উল্লেখ্য, ডিফেন্ডার ১১০-এর একটি বর্ধিত সংস্করণ হিসাবে বাজারে আনা হয়েছিল ডিফেন্ডার ১৩০। এটির হুইলবেস একই, তবে আগের মডেলটির তুলনায় এই মডেলটি ৩৪০মিমি লম্বা, যার অর্থ হল, এটিতে তৃতীয় সারির আসন রয়েছে। এছাড়া ইন্টিগ্রেটেড এলইডি ডে টাইম রানিং আলো সহ সিঙ্গল-পড এলইডি হেডল্যাম্প, একটি প্যানোরামিক সানরুফ, ২০-ইঞ্চি অ্যালয় হুইল এবং স্মোকড টেল ল্যাম্প রয়েছে গাড়িটিতে। রয়েছে অ্যাপল কার এবং অ্যান্ড্রয়েড অটো সহ একটি ১১.৪-ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, ৪-জোন স্বয়ংক্রিয় জলবায়ু নিয়ন্ত্রণ, ১৪ ওয়ে বৈদ্যুতিকভাবে অ্যাডজাস্টেবল ফ্রন্ট সিট হিটিং, কুলিং এবং মেমরি ফাংশন, আর একটি ৩৬০-ডিগ্রি ক্যামেরা৷
উল্লেখ্যে গত বছরের নভেম্বর মাসে মহিলাদের নিয়ে একটি বিতর্কিত মন্তব্য করেছিলেন রামদেব। মুম্বইয়ে মহিলাদের জন্য আয়োজিত একটি যোগ প্রশিক্ষণ শিবিরে গিয়ে রামদেব বলেছিলেন, ‘মেয়েরা যদি আমার মতো কিছু না পরেও থাকে, তাহলেও তাদের সুন্দর দেখায়।’ যোগগুরুর মুখে একথা শুনে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়ে যান সেখানে উপস্থিত সকলেই। সেই ঘটনায় দেশজুড়ে শুরু হয়েছিল নিন্দা-বিতর্ক।
টিকিট না পেয়ে বিজেপিতে গিয়েছিলেন, ভোটে জিতে তৃণমূলে ফিরলেন সেই বিক্ষুদ্ধ নেত্রী