Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আমার ছেলে মন্ত্রী হবে, আগাম ইঙ্গিত দিলেন রামবিলাস পাসোয়ান

দ্য ওয়াল ব্যুরো : কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ান নিশ্চিত, এনডিএ ক্ষমতায় আসছে। বুধবার তিনি ইঙ্গিত দিলেন, তাঁর ছেলে চিরাগ পাসোয়ান নতুন সরকারে যোগ দিতে পারেন। সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেন, আপনি কি চান, চিরাগ মন্ত্রী হোক? তিনি বলেন, কোন বাব

আমার ছেলে মন্ত্রী হবে, আগাম ইঙ্গিত দিলেন রামবিলাস পাসোয়ান

শেষ আপডেট: 22 May 2019 10:24

দ্য ওয়াল ব্যুরো : কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ান নিশ্চিত, এনডিএ ক্ষমতায় আসছে। বুধবার তিনি ইঙ্গিত দিলেন, তাঁর ছেলে চিরাগ পাসোয়ান নতুন সরকারে যোগ দিতে পারেন। সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেন, আপনি কি চান, চিরাগ মন্ত্রী হোক? তিনি বলেন, কোন বাবা চায় না? তাঁর কথায়, চিরাগ পাসোয়ানের নেতা হওয়ার সব গুণ আছে। কৌন বাপ নেহি চাহতা হ্যায় কি বেটা আগে বাড়ে। কিন্তু আগে রেজাল্ট বেরোতে দিন। মঙ্গলবার দিল্লিতে বিজেপি সভাপতি অমিত শাহের আমন্ত্রণে নৈশভোজে যান রামবিলাস। সেখানেই তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন। ৩৬ বছরের চিরাগ পাসোয়ান বিহারের জামুই থেকে ভোটে লড়ছেন। একসময় তিনি অভিনয় করতেন। কিন্তু গত দু’বছরে তিনি লোক জনশক্তি পার্টির গুরুত্বপূর্ণ নেতা হিসাবে উঠে এসেছেন। কার্যত এখন দলটা তিনিই চালান। তাঁর জন্য নিজের জামুই আসনটি ছেড়ে দিয়েছেন রামবিলাস। তাঁকে বিজেপি আশ্বাস দিয়েছে, রাজ্যসভায় প্রার্থী করা হবে। ভোটের আগে বিহারে আসন ভাগাভাগি নিয়ে বিজেপির সঙ্গে লোক জনশক্তি পার্টির বিরোধ দেখা গিয়েছিল। অতীতে রামবিলাস বরাবর শাসক জোটের পক্ষে থেকেছেন। প্রতিবারই অন্তত একটি মন্ত্রিত্ব পেয়েছেন। মঙ্গলবার রাতে নৈশভোজের পর রামবিলাস বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দলিতদের জন্য অনেক কিছু করেছেন। তাঁকে কেন্দ্র করে দলিতরা অনেক স্বপ্ন দেখেছে।

```