Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

মোদী দিন চূড়ান্ত করবেন, জানুয়ারির তৃতীয় সপ্তাহে রাম মন্দিরের উদ্বোধন

দ্য ওয়াল ব্যুরো: আগামী বছরের জানুয়ারিতে (January) অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন (Ram Mandir inauguration) করা হবে, আগেই জানিয়েছিল রামজন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্দিরের উদ্বোধন করবেন, সেটাও আগেই ঠিক হয়ে

মোদী দিন চূড়ান্ত করবেন, জানুয়ারির তৃতীয় সপ্তাহে রাম মন্দিরের উদ্বোধন

শেষ আপডেট: 2 August 2023 06:24

দ্য ওয়াল ব্যুরো: আগামী বছরের জানুয়ারিতে (January) অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন (Ram Mandir inauguration) করা হবে, আগেই জানিয়েছিল রামজন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্দিরের উদ্বোধন করবেন, সেটাও আগেই ঠিক হয়ে আছে। এবার উদ্ধোধনের দিন-তারিখ চূড়ান্ত করেছে ট্রাস্ট।

মন্দির নির্মাণের দায়িত্বপ্রাপ্ত রামজন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের কোষাধ্যক্ষ স্বামী গোবিন্দ গিরি জানিয়েছেন, জানুয়ারির ২১ থেকে ২৩, এই তিনদিনের মধ্যে যে কোনও একটি দিন প্রধানমন্ত্রীকে বেছে নিতে বলা হয়েছে। প্রধানমন্ত্রী তারিখ চূড়ান্ত করলে উদ্বোধন অনুষ্ঠানের (Ram Mandir inauguration) জন্য আমন্ত্রণপত্র পাঠানো শুরু হবে।

সূত্রের খবর, দেশের তো বটেই, বিশ্বের নানা দেশের হিন্দু ধর্মাবলম্বী বিশিষ্টজনকে মন্দির উদ্বোধনে আমন্ত্রণ জানানো হবে। প্রসঙ্গত, ২০২০-র ৫ অগস্ট করোনা পরিস্থিতির মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাম মন্দিরের শিলান্যাস করেছিলেন। তার আগে সুপ্রিম কোর্ট ২০১৯-এর ৯ নভেম্বর ঐতিহাসিক রায়ে অযোধ্যার আড়াইশো বছরের পুরনো মন্দির-মসজিদ বিবাদের নিষ্পত্তি করে দিয়ে বিতর্কিত জমি রামচন্দ্রের জন্মস্থান বলে ঘোষণা করে। সেই সঙ্গে সেখানে রাম মন্দির নির্মাণেরও অনুমতি দেয় শীর্ষ আদালত। ১৯৯২-এর ৬ ডিসেম্বর পর্যন্ত ওই জমিতেই ছিল সাড়ে পাঁচশো বছরের পুরনো বাবরি মসজিদ।

গোবিন্দ গিরি জানান, তাঁরা উদ্ধোধন অনুষ্ঠানের একটি প্রাথমিক পরিকল্পনা স্থির করেছেন। তা হল, মূল উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী (Prime Minister) ছাড়া শুধু সাধুসন্তরা উপস্থিত থাকবেন। এরপর গোটা দেশ ও বিশ্ববাসীর জন্য অনুষ্ঠিত হবে আনুষঙ্গিক নানা অনুষ্ঠান।

আরও পড়ুন: মণিপুর নিয়ে দ্রৌপদীর কাছে ‘ইন্ডিয়া’, রাষ্ট্রপতির কী করণীয়

তিনি আরও জানান, উদ্বোধনের আগে-পরে মিলিয়ে টানা ১৪ দিন রামলীলা, রামকথার আয়োজন করা হবে দেশের প্রতিটি প্রান্তে।

https://youtu.be/qMvbAdQT1Gs

```