গোবর দিয়ে তৈরি 'করোনা রাখি' বিকোচ্ছে হায়দরাবাদে, কোভিড কালে নতুন রঙ্গ
দ্য ওয়াল ব্যুরো: গোবর দিয়ে তৈরি করা হয়েছে রাখি। তার আবার নাম রাখা হয়েছে 'করোনা রাখি'। আর সেটাই বিকোচ্ছে তেলেঙ্গানার হায়দরাবাদে।
কোভিড পরিস্থিতিতে মাস্ক পরা যখন বাধ্যতামূল তখন দেশের নানা প্রান্তে তা নিয়ে নানা উদ্যোগ দেখা গিয়েছে। সোনা, রুপো,
শেষ আপডেট: 2 August 2020 18:30
দ্য ওয়াল ব্যুরো: গোবর দিয়ে তৈরি করা হয়েছে রাখি। তার আবার নাম রাখা হয়েছে 'করোনা রাখি'। আর সেটাই বিকোচ্ছে তেলেঙ্গানার হায়দরাবাদে।
কোভিড পরিস্থিতিতে মাস্ক পরা যখন বাধ্যতামূল তখন দেশের নানা প্রান্তে তা নিয়ে নানা উদ্যোগ দেখা গিয়েছে। সোনা, রুপো, হিরে সবের মাস্ক এসেছে বাজারে। এই কলকাতাতেও করোনা নামের সন্দেশ তৈরি হয়েছে। আবার রাজ্য সরকারের উদ্যোগেও সুন্দরবনের মধু দিয়ে তৈরি হয়েছে আরোগ্য সন্দেশ। সেটাও করোনা পরিস্থিতি মাথায় রেখেই। তাই বলে সৌভ্রাতৃত্বের অনুষ্ঠানেও করোনা প্রভাব!
আরও পড়ুন
তেলেঙ্গানার ওই রাখির দোকানে নানা রকমের রাখিই রয়েছে। তার সঙ্গেই যুক্ত হয়েছে গোবর দিয়ে তৈরি করোনা রাখি। দোকানের মালিক আকাশ সংবাদসংস্থা এএনআইকে জানিয়েছেন, "এই বছরে করোনা মহামারীর জন্য রাখি বিক্রি এমনিতেই বেশ কম। আমি তাই চেয়েছিলাম নতুন কিছু করতে যেটা ক্রেতাদের আকৃষ্ট করবে। সেই জন্য এই বছরে আমি গোবর দিয়ে তৈরি করোনা রাখি রেখেছি আমার কালেকশনে। অনেকেই সেটা পছন্দ করেছেন এবং কিনেছেন।"
https://twitter.com/ANI/status/1289917292315201537
এই বছর রাখির দোকান আদৌ খুলবেন কিনা সেটা নিয়েই চিন্তিত ছিলেন ওই ব্যবসায়ী। তিনি বলেন, করোনা পরিস্থিতির জন্য এখন বাজারের যা অবস্থা তাতে রাখি আদৌ বিক্রি হবে কিনা, বিনিয়োগের টাকা ফিরে আসবে কিনা তা নিয়ে যথেষ্ট চিন্তা ছিল। তিনি বলেন, "আমার চিন্তা ছিল এই বছরে রাখি বিক্রি সেভাবে হবে কিনা। আমার খুবই বিভ্রান্তি ছিল মনের মধ্যে। বছরে এই একটি দিনের উৎসবের জন্য বিনিয়োগ করা নিয়ে খুবই চিন্তায় ছিলাম। কারণ, বিক্রি না হলে পুরো একটা বছরের জন্য অপেক্ষা করে থাকতে হবে।"
গোটা দেশেই এই বছর রাখি উৎসব পালন হচ্ছে নানা বিধিনিষেধের মধ্য দিয়ে। সরকারের নির্দেশও তেমনই। বাজারে তাই ক্রেতাও কম। তেলেঙ্গানার এক রাখি ক্রেতা প্রিয়াঙ্কা সংবাদসংস্থাকে বলেন, একেবারে বাড়ির লোকজনকে নিয়েই এবার রাখি উৎসব পালন করছেন তাঁরা। সামাজিক দূরত্ব রক্ষা করে যতটুকু করা যায় ততটুকুই। সেই সঙ্গে এই দিনে খাবার দাবারের দিকেও নজর রাখতে হচ্ছে।
গোবরের রাখি পরা কোনও ভাইয়ের খোঁজ অবশ্য দেয়নি সংবাদসংস্থা।