Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

রাখিতে বোনকে এই উপহারগুলি দিন, সম্পর্ক আরও আন্তরিক হয়ে উঠবে

দ্য ওয়াল ব্যুরো: রাত পোহালেই রাখি। আর রাখি মানেই ভাই বোনের চির মধুর সম্পর্ককে আরও একটু মধুরতম করে নেওয়ার এক অন্যতম দিন। একদিকে বোন সকাল থেকে উপোস করে ভাইয়ের হাতে রাখি বেঁধে, কুমকুম, আতপ চালের তিলক পরিয়ে মঙ্গল কামনা করবেন ভাইয়ের, অন্যদিকে ভ

রাখিতে বোনকে এই উপহারগুলি দিন, সম্পর্ক আরও আন্তরিক হয়ে উঠবে

শেষ আপডেট: 28 August 2023 11:05

দ্য ওয়াল ব্যুরো: রাত পোহালেই রাখি। আর রাখি মানেই ভাই বোনের চির মধুর সম্পর্ককে আরও একটু মধুরতম করে নেওয়ার এক অন্যতম দিন। একদিকে বোন সকাল থেকে উপোস করে ভাইয়ের হাতে রাখি বেঁধে, কুমকুম, আতপ চালের তিলক পরিয়ে মঙ্গল কামনা করবেন ভাইয়ের, অন্যদিকে ভাই রকমারি উপহার (rakhi gift) দেবে বোন বা দিদিকে। আর এই উপহার দেওয়া নিয়েই চলে মজাদার খুনসুটি। যে দিদি কখনও মায়ের বকুনির হাত থেকে বাঁচায় অথবা যে বোনের সঙ্গে সারাক্ষণ খুনসুটি চলতে থাকে দাদার, সেই দিদি বা বোনের প্রিয় উপহারটা সামনে হাজির করলে ফুটে ওঠে সেই অমূল্য হাসি যা ভাইদের সম্পদ।

দিদি বা বোনদের জন্য রইল এমনই কিছু হাসি ফুটিয়ে তোলা পছন্দের উপহার (rakhi gift)

স্পা সেট

Buy LOVERY Bath Gift Basket Set for Women: Relaxing at Home Spa Kit Scented  with Lavender and Jasmine - Includes Large Bath Bombs, Salts, Shower Gel,  Body Butter Lotion, Bath Oil, Bubble


দিদি বা বোন যদি কলেজপড়ুয়া অথবা চাকুরিরতা হয় তবে তাঁর জন্য স্পা সেট কিনে দিতেই পারেন ভাই বা দাদা। সুগন্ধী মোমবাতি, এসেনশিয়াল অয়েল, বাথরোব এমন নানা জিনিস থাকে এই সেটগুলির মধ্যে। নিজের পরিচর্যা করার এমন উপহার ভাই বা দাদার থেকে পেলে তার চেয়ে ভাল আর কিছু হতেই পারে না।

বই

58 Best Gifts for Book Lovers 2023 - Gift Ideas for Readers


বোন বা দিদি যদি বই পড়তে ভালবাসেন তবে তাঁকে তাঁর প্রিয় বইটি উপহার দেওয়ার কথা ভাবতেই পারেন বোন অথবা দাদা। প্রিয় লেখকের যে বইটি অনেক দিন ধরে কিনতে চেয়েও কেনা হয়ে উঠছে না বোন বা দিদির, সেই বইটি রাখিতে উপহার পেলে নিশ্চিতভাবেই খুশি হবেন তাঁরা।

গয়না

Buy Shaya Yellow Gold Brass Samaroh Chalka Re Flexible Fit Bracelet Online  At Best Price @ Tata CLiQ


বোন বা দিদিকে দুই ভাই বোনের ছবি সম্বলিত পেনড্যান্ট অথবা সুন্দর কানের দুল, আংটি অথবা ব্রেসলেট উপহার দেওয়া যেতে পারে রাখিতে। যে বোন বা দিদিরা সাজগোজ করতে ভালোবাসেন তাঁদের জন্য এর চেয়ে ভাল উপহার হয় না।

গ্যাজেট

HP Bluetooth Headset 500 Black: Amazon.de: Electronics & Photo


ভাইদের পাশাপাশি যে বোনরা নিত্যনতুন গ্যাজেটের প্রতি আগ্রহী তাঁদের জন্য ভাই বা দাদারা ব্লুটুথ হেডফোন, পাওয়ার ব্যাঙ্ক, স্মার্টওয়াচ অথবা নতুন মোবাইল ফোন কিনে দিতে পারেন। রাখিতে এমন কার্যকরী অথচ আকর্ষণীয় উপহার পেলে মন ভাল হয়ে যাবে বোনের।

গাছ

Buy Kadam Tree, Kadamb - Plant online from Nurserylive at lowest price.


বাড়িতে টবে গাছ করার শখ থাকে অনেকেরই। গাছপ্রেমী বোন বা দিদিদের জন্য ভাইরা নতুন টবে বসানো চারাগাছ উপহার হিসেবে বেছে নিতে পারেন। গাছটি হয়ে থাকবে ভাই বোনের ভালবাসার প্রতীক।

সাবস্ক্রিপশন

ott release: Latest OTT releases on Netflix, Disney+ Hotstar, Zee5, and  Amazon Prime this week: Here's a complete list - The Economic Times


অনলাইন কেনাকাটা হোক বা খাওয়াদাওয়া, অথবা প্রিয় ওটিটি প্ল্যাটফর্ম, সাবস্ক্রিপশনের খরচ নেহাত কম নয়। যে দাদা বা ভাইরা কাজের সূত্রে শহরের বাইরে থাকেন তাঁদের পক্ষে সরাসরি বোনের হাতে কোনও উপহার তুলে দেওয়া সম্ভব না হলে সাবস্ক্রিপশন করে দিতে পারেন কোনও অনলাইন অ্যাপের। দূরে থেকেও বোন বা দিদির পছন্দের জিনিসটা তাঁকে পাইয়ে দেওয়ার এমন সুযোগ সহজে মেলে না।

ব্যাগ

Buy unbranded Girls/Womens Sling Bag Shoulder Bag for Shopping,Fashion  Korean Style,Pink at Amazon.in


মেয়েদের পছন্দের উপহারের মধ্যে ব্যাগ সবসময়েই প্রথম দিকে থাকে। ফলে, যে ভাইরা বোনকে কী উপহার দেওয়া যায় সে নিয়ে ভারি দুশ্চিন্তায় পড়েন তাঁদের জন্য ব্যাগই হতে পারে সবচেয়ে সহজতম অপশন। দোকানে গিয়ে অথবা অনলাইনে পছন্দসই ব্যাগ কিনে লুকিয়ে রাখুন। রাখির দিন বোন বা দিদির হাতে সারপ্রাইজ হিসেবে তুলে দেবেন মনের মতো ব্যাগটি।

ভাইকে প্রতিবছর রাখি পরান, খেয়াল করেছেন থালায় কী কী জিনিস রাখতে হয়


```