Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাকেশ টিকায়েত একটা ডাকাত, বিদেশি সাহায্যে চলছে কৃষক আন্দোলন, দাবি বিজেপি সাংসদের

দ্য ওয়াল ব্যুরো : সেপ্টেম্বরের শুরুতেই জানা যায়, দিল্লি সীমান্তে ও উত্তরপ্রদেশে ফের কৃষক আন্দোলনকে (Farmers' protest) জোরদার করার চেষ্টা হচ্ছে। এই পরিস্থিতিতে রবিবার বিজেপির সাংসদ অক্ষয়বর লাল গোন্দ দাবি করলেন, কৃষকনেতা রাকেশ টিকায়েত ডাকাত ছ

রাকেশ টিকায়েত একটা ডাকাত, বিদেশি সাহায্যে চলছে কৃষক আন্দোলন, দাবি বিজেপি সাংসদের

শেষ আপডেট: 21 September 2021 03:28

দ্য ওয়াল ব্যুরো : সেপ্টেম্বরের শুরুতেই জানা যায়, দিল্লি সীমান্তে ও উত্তরপ্রদেশে ফের কৃষক আন্দোলনকে (Farmers' protest) জোরদার করার চেষ্টা হচ্ছে। এই পরিস্থিতিতে রবিবার বিজেপির সাংসদ অক্ষয়বর লাল গোন্দ দাবি করলেন, কৃষকনেতা রাকেশ টিকায়েত ডাকাত ছাড়া কিছু নন। বিদেশিদের অর্থে ওই আন্দোলন চলছে। বাহরাইচের সাংসদ গোন্দ সাংবাদিকদের বলেন, প্রকৃত কৃষকরা আন্দোলনে শামিল হননি। বিভিন্ন দলের লোক ওই আন্দোলনে আছে। তারা 'শিখিস্তান ও পাকিস্তানের' দ্বারা প্রভাবিত। কানাডা ও অন্যান্য দেশ থেকে তাদের জন্য অর্থ আসছে। গোন্দের কথায়, "যদি কৃষকরা আন্দোলন করত, তাহলে এতদিনে দেশে খাদ্যশস্যের অভাব দেখা দিত।" সেপ্টেম্বরের ৪ তারিখে উত্তরপ্রদেশের মুজাফফরনগরে একটি মেগা বৈঠকে সামিল হন কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনকারীরা। আবার আন্দোলন পুরোদমে শুরু করার বিষয়ে আলোচনা হয়। দাবি একটাই, কেন্দ্রের তিন কৃষি আইন বাতিল করতে হবে। কারণ তা কৃষকদের স্বার্থের পরিপন্থী। মুজাফফরনগর থেকে আন্দোলনকারীরা কেন্দ্রের বিরুদ্ধে আওয়াজ তোলেন। তাঁদের বক্তব্য, সরকার বলছে গুটিকয়েক কৃষক আইনের বিরুদ্ধে প্রতিবাদ করছেন। তাঁদের আমরা দেখিয়ে দিতে চাই আমরা সংখ্যায় কম নই। পার্লামেন্টে যাঁরা বসে আছেন আমরা আমাদের আওয়াজ তাঁদের কান পর্যন্ত পৌঁছে দেব। গত ৭ সেপ্টেম্বর আন্দোলনরত কৃষকরা জমায়েত করেন হরিয়ানার কারনালে। গত ২৮ অগাস্ট কারনালে কৃষকদের ওপরে লাঠিচার্জ করে পুলিশ। লাঠির ঘায়ে আহত হয়েছিলেন সুশীল কাজলা নামে এক কৃষক। পরে তিনি মারা যান। পুলিশ দাবি করে, হৃদরোগে তাঁর মৃত্যু হয়েছে। কৃষক নেতা রাকেশ টিকায়েত পরে টুইট করে বলেন, সুশীল কাজলার মৃত্যুর বিচার চাইতে তাঁরা মহাপঞ্চায়েত বসাবেন ও বিক্ষোভ মিছিল করবেন। মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টরের নির্বাচন কেন্দ্র কারনালে গোলমালের আশঙ্কায় আগে থেকেই ব্যবস্থা নেয় পুলিশ। ৬ সেপ্টেম্বর রাত ১২ টা থেকে কারনাল কুরুক্ষেত্র, কাইথাল, জিন্দ এবং পানিপথে মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়। এর আগে ৪০ টি কৃষক সংগঠনের যৌথ মঞ্চ সংযুক্ত কিষাণ মোর্চা পুলিশের লাঠিচার্জের নিন্দা করে। কারনালের এসডিএম আয়ুষ সিনহার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। একটি ভিডিও ক্লিপে দেখা গিয়েছিল, তিনি পুলিশকে নির্দেশ দিচ্ছেন, কৃষকদের মাথা ভেঙে দিতে হবে। মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর কার্যত আয়ুষ সিনহাকেই সমর্থন করেন। তিনি বলেন, "অফিসারের ওই কথাগুলি বলা ঠিক হয়নি। কিন্তু আইন-শৃঙ্খলা রক্ষার জন্য কঠোর হতেই হয়।" ওই মন্তব্যে আরও অসন্তুষ্ট হন কৃষকরা। স্বরাজ ইন্ডিয়ার নেতা যোগেন্দ্র যাদব বলেন, "আমরা প্রশাসনকে জিজ্ঞাসা করতে চাই, কোন আইনে মাথা ভেঙে দেওয়ার কথা বলা আছে?" আয়ুষ সিনহাকে গত সপ্তাহে বদলি করা হয়েছে।

```