Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

সারদা-রোজভ্যালি চিটফান্ড তদন্ত থেকেও আস্থানাকে সরিয়ে দিলেন সিবিআই ডিরেক্টর

দ্য ওয়াল ব্যুরো: সারদা-রোজভ্যালি চিটফান্ড কেলেঙ্কারির তদন্তের গতি খতিয়ে দেখতে মাস কয়েক আগে সিবিআই স্পেশাল ডিরেক্টর রাকেশ আস্থানা যখন কলকাতায় এসেছিলেন, তখন রীতিমতো সাড়া পড়ে গিয়েছিল রাজনৈতিক মহলে। কিন্তু তাঁর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগের পর

সারদা-রোজভ্যালি চিটফান্ড তদন্ত থেকেও আস্থানাকে সরিয়ে দিলেন সিবিআই ডিরেক্টর

শেষ আপডেট: 22 October 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো: সারদা-রোজভ্যালি চিটফান্ড কেলেঙ্কারির তদন্তের গতি খতিয়ে দেখতে মাস কয়েক আগে সিবিআই স্পেশাল ডিরেক্টর রাকেশ আস্থানা যখন কলকাতায় এসেছিলেন, তখন রীতিমতো সাড়া পড়ে গিয়েছিল রাজনৈতিক মহলে।

কিন্তু তাঁর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগের পর সেই আস্থানাকেই সমস্ত মামলার তদন্ত থেকে সরিয়ে দিলেন সিবিআই ডিরেক্টর অলোক ভার্মা। সিবিআই সূত্রের খবর, এর ফলে সারদা, নারদ, রোজভ্যালি কাণ্ডের তদন্তের ভারও আর রাকেশ আস্থানার হাতে থাকবে না।

গুজরাত ক্যাডারের আইপিএস অফিসার রাকেশ আস্থানা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আস্থাভাজন বলেই পরিচিত ছিলেন। গুজরাত পুলিশ থেকে সিবিআইয়ে তাঁর পদোন্নতির নেপথ্যেও সেই রসায়ন ছিল বলেই ক্ষমতার অলিন্দে গুঞ্জন রয়েছে। কিন্তু এ হেন আস্থানার সঙ্গে সিবিআই ডিরেক্টর অলোক ভার্মা সংঘাত ইদানীং চরমে পৌঁছেছে।

গোড়ায় অলোক ভার্মার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছিলেন আস্থানা। কিন্তু পরে ঘুষ কাণ্ডে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করে অলোক ভার্মার নেতৃত্বাধীন সিবিআই। সূত্রের খবর, প্রধানমন্ত্রীর সচিবালয়ে একটি চিঠি পাঠিয়ে অলোক ভার্মা বলেছেন, এখনই রাকেশ আস্থানাকে সাসপেন্ড করা উচিত। নইলে সিবিআইয়ের ভাবমূর্তি এবং এই এলিট তদন্ত প্রতিষ্ঠানের অফিসার-কর্মীদের মনোবলের উপর নেতিবাচক প্রভাব পড়বে।

সূত্রের মতে, এ ব্যাপারে অলোক ভার্মাকে কিছুটা প্রশমিত করার চেষ্টাও করা হয়েছে সরকারের উচ্চ স্তর থেকে। কিন্তু তিনি নাছোড়। সিবিআইয়ের স্পেশাল ডিরেক্টর পদ থেকে রাকেশ আস্থানাকে সাসপেন্ড করার প্রস্তাবে এখনও রাজনৈতিক প্রভুদের থেকে সবুজ সিগন্যাল পাওয়া যায়নি। কিন্তু তাতে কী! নিজের প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে রাকেশ আস্থানার সমস্ত দায়িত্ব থেকে মঙ্গলবার তাঁকে মুক্ত করে দেন সিবিআই ডিরেক্টর।

সিবিআই সূত্রে বলা হচ্ছে, এর ফলে রাকেশ আস্থানার পদ থাকলেও কোনও কাজ থাকবে না। তাঁর বিরুদ্ধে যে ঘুষ-মামলা রয়েছে তাতে আগাম জামিন পাওয়ার কোনও সম্ভাবনা নেই। আইনত তা মুশকিল। ফলে সাউথ ব্লক থেকে ইঙ্গিত মিলতেই রাকেশ আস্থানাকে গ্রেফতার করা হতে পারে।

সিবিআই সূত্রে আরও বলা হচ্ছে, এজেন্সির ডিরেক্টর পদে অলোক ভার্মার মেয়াদ শেষ হতে বিশেষ বাকি নেই। কিন্তু রাকেশ আস্থানাকে সবক শেখাতে এতোটাই সক্রিয় যে তাঁকে গ্রেফতার করে দ্রুত জেরা শুরু করে দেওয়ার পক্ষেও তিনি।

সামগ্রিক ভাবে এই পরিস্থিতিতে সিবিআইয়ের তদন্তের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তৈরি হচ্ছে। তা ছাড়া বিরোধী আঞ্চলিক দলের অনেক নেতা নেত্রীও এতে খুশি। তাঁরা মনে করছেন, এই বাহানায় তাঁদের বিরুদ্ধে সিবিআইয়ের যে তদন্ত চলছে তা নিয়ে পাল্টা প্রশ্ন করার সুযোগ তৈরি হয়েছে। তা ছাড়া অনেকে এও মনে করছেন, এর ফলে চিটফান্ড কেলেঙ্কারি নিয়ে তদন্ত ফের ধাক্কা খাবে।

যদিও সিবিআই সূত্রের বক্তব্য, এর ফলে তদন্তে কোনও প্রভাব পড়বে না। তদন্ত যেমন ছিল চলবে। তা কোনও অফিসারের থাকা না থাকার উপর নির্ভর করে না।


```