Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাকেশ আস্থানার বিরুদ্ধে মামলাকারী ব্যবসায়ীর প্রাণ সংশয় !! নিরাপত্তার নির্দেশ সুপ্রিম কোর্টের

দ্য ওয়াল ব্যুরো: প্রাণ ভয়ে সোমবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন হায়দরাবাদের ব্যবসায়ী সতীশ সানা।রাকেশ আস্থানার বিরুদ্ধে ওঠা অভিযোগের শেষ পেরেক সতীশ, যিনি আস্থানার বিরুদ্ধে ঘুষের অভিযোগ এনেছিলেন। মঙ্গলবার, সতীশের আবেদনে সবুজ সংকেত দিল সুপ

রাকেশ আস্থানার বিরুদ্ধে মামলাকারী ব্যবসায়ীর প্রাণ সংশয় !! নিরাপত্তার নির্দেশ সুপ্রিম কোর্টের

শেষ আপডেট: 29 October 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো: প্রাণ ভয়ে সোমবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন হায়দরাবাদের ব্যবসায়ী সতীশ সানা।রাকেশ আস্থানার বিরুদ্ধে ওঠা অভিযোগের শেষ পেরেক সতীশ, যিনি আস্থানার বিরুদ্ধে ঘুষের অভিযোগ এনেছিলেন। মঙ্গলবার, সতীশের আবেদনে সবুজ সংকেত দিল সুপ্রিম কোর্ট।সতীশকে নিরাপত্তা দিতে হায়দরাবাদ পুলিশকে নির্দেশ দিল আদালত। সানার অভিযোগকে হাতিয়ার করেই আস্থানাকে সাসপেন্ড করার চিঠি দিয়েছিলেন প্রাক্তন সিবিআই প্রধান অলোক বর্মা।হায়দরাবাদের গাচ্ছিবাউলির ব্যবসায়ী সতীশ সানা ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দী দিয়ে অভিযোগ করেন, মঈন কুরেশি মামলায় তাঁকে বার বার জেরা করার জন্য ডেকে বিরক্ত করছিলেন সিবিআইয়ের দিল্লিস্থিত দফতরের এক ডিএসপি। যাঁর নাম দেবেন্দ্র কুমার। তাঁকে অন্তত পাঁচ বার জেরার জন্য ডাকা হয়েছিল। কিন্তু প্রতিবারই তাঁকে এক প্রশ্ন করা হয়। এক বার তাঁকে মঈন কুরেশির সঙ্গে মুখোমুখিও বসানো হয়েছিল। অনাদায়ী ঋণ নিয়ে রিজার্ভ ব্যাঙ্ককে পাল্টা খোঁচা জেটলির তখনও তাঁর ও মঈন কুরেশির বক্তব্যের মধ্যে কোনও ফারাক ছিল না। তা সত্ত্বেও তাঁকে হেনস্থা করা থামাননি দেবেন্দ্র কুমার। এর পরেই এক ব্যবসায়ী মারফত রাকেশ আস্থানা তাঁর কাছে ৫ কোটি টাকা দাবি করেন। বিনিময়ে তাঁকে মামলা থেকে রেহাই দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। কিন্তু টাকা দিলেও তাঁরা তাঁকে রেহাই দেননি। সতীশের ওই জবানবন্দির ভিত্তিতেই এফআইআর দায়ের হয় রাকেশ আস্থানার বিরুদ্ধে। রাকেশ আস্থানা, অলোক বর্মারা পথের কাঁটা না হোলেও, সতীশের ভয় - সাহস করে জবানবন্দি দেওয়ার খেসারত না তাঁকে দিতে হয়। ১৫ অক্টোবর সতীশ সানার অভিযোগ দায়ের করেন। তারপরই আরও প্রকট ভাবে  প্রকাশ্যে আসে সিবিআইয়ের গৃহযুদ্ধ। তবে, নিরাপত্তা দিলে তদন্তে সাহায্য করবেন বলে জানিয়েছেন সতীশ সানা। আজই  পুলিশি নিরাপত্তার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।। The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 

```