Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হরিচাঁদ, গুরুচাঁদ ঠাকুরের নাম নেওয়ায় প্রথম শপথ বাতিল করেছেন ধনকড়: মমতাবালা

মতুয়া সমাজের প্রথম নারী হিসেবে বুধবার রাজ্যসভায় শপথ নিলেন মমতাবালা ঠাকুর। কিন্তু রাজ্যসভায় শপথ নিতে গিয়ে তাঁকে 'নোংরা রাজনীতির' মুখোমুখি হতে হয়েছে বলে অভিযোগ করেছেন মমতাবালা।

হরিচাঁদ, গুরুচাঁদ ঠাকুরের নাম নেওয়ায় প্রথম শপথ বাতিল করেছেন ধনকড়: মমতাবালা

শেষ আপডেট: 10 April 2024 17:08

দ্য ওয়াল ব্যুরো: মতুয়া সমাজের প্রথম নারী হিসেবে বুধবার রাজ্যসভায় শপথ নিলেন মমতাবালা ঠাকুর। কিন্তু রাজ্যসভায় শপথ নিতে গিয়ে তাঁকে 'নোংরা রাজনীতির' মুখোমুখি হতে হয়েছে বলে অভিযোগ করেছেন মমতাবালা।

এদিন শপথ নেওয়ার শুরুতে মতুয়া সম্প্রদায়ের ঠাকুর হরিচাঁদ, গুরুচাঁদের নামোচ্চারণ করেন মমতাবালা।  এজন্য তাঁর প্রথম শপথটি বাতিল করে দেন রাজ্যসভার চেয়ারম্যান তথা উপ রাষ্ট্রপতি জগদীপ খনকড়।

পরে দ্য ওয়ালকে মমতাবালা বলেন, "আমি আমার ঠাকুর হরিচাঁদ, গুরুচাঁদের নাম নেওয়াতে আমার প্রথম শপথ বাতিল করে দেওয়া হল। আমাকে দ্বিতীয়বার শপথ নিতে বাধ্য করা হল। কিন্তু বিজেপি-সহ অন্যান্য দলের সদস্যরা তাঁদের ঠাকুরের নাম করে শপথ নিলেও তাঁদের শপথ বাতিল করা হয়নি। এটা কী ধরনের দ্বিচারিতা?"

মমতাবালা আরও বলেন, "এর আগে আমি লোকসভায়.যখন শপথ নিয়েছিলাম তখন হরিচাঁদ, গুরুচাঁদ ঠাকুরের নামে শপথ নিয়েছিলাম। তাহলে এখন কেন নিতে দেওয়া  হল না? তাছাড়া বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরও তো আগে ঠাকুর হরিচাঁদ, গুরুচাঁদের নামে শপথ নিয়েছিল। তখন কেন শপথ বাতিল করা হয়নি। আসলে এটা নোংরামি ছাড়া আর কিছু নয়!"

এ ব্যাপারে রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ের কোনও প্রতিক্রিয়া জানা যায়নি। তবে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে তৃণমূল। তৃণমূলের বক্তব্য, প্রধানমন্ত্রী বা বিজেপি মুখে মতুয়া সমাজের কথা বললেও আসলে ওরা যে মতুয়াদের সম্মান করে না তা এঘটনা থেকেই স্পষ্ট। তাই মমতাবালাকে দ্বিতীয়বার শপথ নিতে হল।


```