Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'আমার জীবনের কালো দিন', করুণার মৃত্যুতে জানালেন রজনী

দ্য ওয়াল ব্যুরো: এই দিনটা তাঁর জীবনের কালো দিন। করুণানিধির মৃত্যুতে এমনটাই বললেন থালাইভা। টুইটারে এ কথা জানিয়ে, তাঁর সঙ্গে একটি ছবিও পোস্ট করেন রজনীকান্ত। কয়েক দিন আগেই প্রয়াত নেতার ৯৪তম জন্মদিনে তাঁর বাসভবনে গিয়ে ছবিটি তুলেছিলেন তিনি। রজন

'আমার জীবনের কালো দিন', করুণার মৃত্যুতে জানালেন রজনী

শেষ আপডেট: 8 August 2018 03:24

দ্য ওয়াল ব্যুরো: এই দিনটা তাঁর জীবনের কালো দিন। করুণানিধির মৃত্যুতে এমনটাই বললেন থালাইভা। টুইটারে এ কথা জানিয়ে, তাঁর সঙ্গে একটি ছবিও পোস্ট করেন রজনীকান্ত। কয়েক দিন আগেই প্রয়াত নেতার ৯৪তম জন্মদিনে তাঁর বাসভবনে গিয়ে ছবিটি তুলেছিলেন তিনি। রজনীকান্ত নিজে রাজনীতিতে যোগ দিয়েছেন খুব বেশি দিন হয়নি। কিন্তু তার প্রায় দু'দশক আগেই তিনি করুণানিধির ক্ষমতায় আসা নিয়ে বিশাল গুরুত্বপূর্ণ মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, "এবারের নির্বাচনেও যদি জয়ললিতা জেতেন তাহলে ভগবানও তামিলনাড়ুকে বাঁচাতে পারবেন না।" তাঁর এই কথাতেই কাজ হয়েছিল। জিতেছিলেন করুণানিধি। হবে না-ই বা কেন। বিশাল ফ্যান-ফলোয়ার্স অধ্যুষিত থালাইভার কোনও এক পক্ষ নেওয়া মানে, সেই পক্ষের ভার অনেকটাই বেড়ে যায়। রজনীর এই একটি কথাতেই তামিল রাজনীতির পট পরিবর্তন হয়েছিল  সেই ১৯৯৬ সালে। এর নেপথ্যে রজনীর ভূমিকা নিয়ে মাঝে মধ্যেই আলোচনা হয়ে থাকে। এ নিয়ে অনুতাপও রয়েছে থালাইভার। দেড় বছর আগে জয়ললিতা মারা যাওয়ার পরে সে কথা জানান তিনি। করুণানিধির মৃত্যুতে রজনীকান্ত টুইট করেন, "আজকের দিনটা আমার জীবনে কালো দিন। এই দিনটার কথা কখনও ভুলতে পারব না। ওঁর আত্মার শান্তি কামনা করি।"

```