Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অলিম্পিক সংস্থার নির্বাচনে প্রেসিডেন্ট পদের জন্য লড়বেন রাজনাথ সিংয়ের ছেলে পঙ্কজ

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ক্রিকেট বোর্ড তথা বিসিসিআই-র হটসিটে বসেছেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ পুত্র জয় শাহ। এবার ভারতীয় অলিম্পিক কমিটির শীর্ষ পদে বসার জন্য উদ্যোগী হলেন আরও এক প্রভাবশালী মন্ত্রী রাজনাথ সিংয়ের ছেলে পঙ্কজ। এই মুহূর্তে ভারতীয়

অলিম্পিক সংস্থার নির্বাচনে প্রেসিডেন্ট পদের জন্য লড়বেন রাজনাথ সিংয়ের ছেলে পঙ্কজ

শেষ আপডেট: 11 December 2021 14:22

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ক্রিকেট বোর্ড তথা বিসিসিআই-র হটসিটে বসেছেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ পুত্র জয় শাহ। এবার ভারতীয় অলিম্পিক কমিটির শীর্ষ পদে বসার জন্য উদ্যোগী হলেন আরও এক প্রভাবশালী মন্ত্রী রাজনাথ সিংয়ের ছেলে পঙ্কজ। এই মুহূর্তে ভারতীয় অলিম্পিক সংস্থা-র (আইওএ) প্রেসিডেন্ট পদে রয়েছেন নরিন্দর বাত্রা। তাঁর কাজ কর্মে অনেকেই অসন্তুষ্ট, তাই নতুন মুখ চাইছেন কমিটির বাকি সদস্যরা। রাজনৈতিক প্রভাব খাটিয়ে রাজনাথ পুত্র বড় দাবিদার এই পদের জন্য। ইতিমধ্যেই আন্তর্জাতিক অলিম্পিক কমিটি আইওএ-র নির্বাচনের জন্য বলেছে। জানুয়ারিতে হতে পারে বার্ষিক সাধারণ সভা, সেখানেই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হতে পারে। ২০১৭ সালে আইওএ-র প্রেসিডেন্ট পদে বসেন নরিন্দর। তিনি বর্ষিয়ান কর্তা, হাতের তালুর মতো দিল্লি ক্রীড়া প্রশাসন চেনেন, তাই রাজনাথ পুত্রের কাছে বিষয়টি সহজ নাও হতে পারে। একমাত্র বিজেপি সরাসরি প্রভাব খাটালে সম্ভব হতে পারে। নরিন্দর বাত্রার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে বহুদিনের। তিনি প্রভাব খাটিয়ে অর্থ কামিয়েছেন, বাকিদের সহায়তা করেছেন, এমন অভিযোগ জানিয়ে বিশিষ্ট আইনজীবী রাজীব মেহরা দিল্লি আদালতে মামলা ঠুকেছেন। বাত্রা চেষ্টা করছেন ফের নির্বাচন করে পদে বসার। কিন্তু আদালত স্থগিতাদেশ দিয়েছে, কিন্তু প্রেক্ষাপট তৈরি থাকলে আইওসি-র নির্দেশিকা দেখিয়ে পঙ্কজরা নির্বাচন সেরে ফেলতে পারেন। দেশের ফেন্সিং সংস্থার প্রেসিডেন্ট পদে আছেন পঙ্কজ। তিনি ওই সংস্থার প্রতিনিধিত্ব করবেন। ৪২ বছরের পঙ্কজ উত্তরপ্রদেশে বিজেপি-র সাধারণ সম্পাদক। গত আগস্টেই ফেন্সিং বডির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রীর ছেলে। তিনিও রাজনীতিতে অভিজ্ঞ, এবং ক্রীড়া পদে প্রবলভাবে আসতে চান। অলিম্পিক সংস্থার সচিব রাজীব মেহতা আর নির্বাচনে লড়তে পারবেন না। কারণ রাজীবের তিনটি টার্ম হয়ে গিয়েছে, তাঁকে কুলিং অফে যেতে হবে। তিনিই রাজনাথ পুত্রের কথা সওয়াল করেছেন। রাজীব আবার নরিন্দরের ঘোষিত প্রতিদ্বন্দ্বীও বটে।  

```