
শেষ আপডেট: 14 December 2021 15:40
১৯৭১ এর যুদ্ধে ভারতের বিজয়ের ৫০ তম বর্ষপূর্তির প্রাক্কালে নয়াদিল্লিতে মঙ্গলবার বিজয় পর্ব সমাপন অনুষ্ঠানে হাজির ছিলেন রাজনাথ। সেই যুদ্ধের পরিণাম হিসাবে বিশ্ব মানচিত্রে আত্মপ্রকাশ হয় বাংলাদেশের। রাজনাথ ট্যুইট করেন, বাংলাদেশি মুক্তিযোদ্ধা ও ১৯৭১ এর যুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে লড়াই চালানো প্রবীণ ভারতীয় যোদ্ধাদের সঙ্গে উষ্ণ আলাপ হল। বাংলাদেশি মুক্তিযোদ্ধাদের সেই বীরত্বের লড়াইয়ে একযোগে সামিল হয়েছিল ভারতীয় সশস্ত্র বাহিনী।Had a warm interaction with the Bangladeshi Muktijoddhas and the Indian war veterans who fought against injustice in 1971 war.
The Indian Armed Forces worked together with the courageous Muktijoddhas in their valiant struggle.#SwarnimVijayParv pic.twitter.com/R6LnbUzeZC — Rajnath Singh (@rajnathsingh) December 14, 2021