Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

ফের স্টেট ব্যাঙ্কের চেয়ারম্যান হতে পারেন রজনীশ কুমার

দ্য ওয়াল ব্যুরো : স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার বর্তমান চেয়ারম্যান রজনীশ কুমারের পদের মেয়াদ শেষ হচ্ছে আগামী অক্টোবর মাসে। পরবর্তী চেয়ারম্যান বেছে নেওয়ার জন্য ইন্টারভিউতে ডাকা হয়েছিল ব্যাঙ্কের তিন ম্যানেজিং ডিরেক্টর দীনেশ কুমার খারা, অরিজিৎ বসু

ফের স্টেট ব্যাঙ্কের চেয়ারম্যান হতে পারেন রজনীশ কুমার

শেষ আপডেট: 8 August 2020 10:50

দ্য ওয়াল ব্যুরো : স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার বর্তমান চেয়ারম্যান রজনীশ কুমারের পদের মেয়াদ শেষ হচ্ছে আগামী অক্টোবর মাসে। পরবর্তী চেয়ারম্যান বেছে নেওয়ার জন্য ইন্টারভিউতে ডাকা হয়েছিল ব্যাঙ্কের তিন ম্যানেজিং ডিরেক্টর দীনেশ কুমার খারা, অরিজিৎ বসু এবং সি এস শেট্টিকে। শনিবার জানা যায়, চেয়ারম্যান রজনীশ কুমারকেও ইন্টারভিউতে ডাকা হয়েছে। তা থেকেই নানা মহলে ধারণা ছড়িয়ে পড়ে, সরকার হয়তো রজনীশ কুমারকেই স্টেট ব্যাঙ্কের সর্বোচ্চ পদে ফের মনোনীত করতে পারে। আগামী ১৮ ও ১৯ অগাস্ট চারজনের ইন্টারভিউ নেবে ব্যাঙ্ক বোর্ড ব্যুরো। একটি সূত্রে জানা গিয়েছে, ডিজিটাল মাধ্যমে ইন্টারভিউ নেওয়া হবে। চেয়ারম্যান পদের ইন্টারভিউতে একজন চেয়ারম্যানকে ডাকায় বিস্ময় সৃষ্টি হয়েছে নানা মহলে। অনেকের মতে, সরকার বার্তা দিতে চায়, করোনা অতিমহামারীর সময় প্রশাসনের গুরুত্বপূর্ণ পদগুলিতে পরীক্ষিত ব্যক্তিদেরই বসানো হবে। কোনও সংস্থার শীর্ষ পদে সরকার এখন নতুন কাউকে বসাতে চায় না। কিছুদিন আগেই সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়ার চেয়ারম্যান পদে অজয় ত্যাগীর মেয়াদ বাড়ানো হয়েছে। ইউনিয়ন ব্যাঙ্ক অব ইন্ডিয়ার চিফ এক্সিকিউটিভ রাজকিরণ রাইয়ের কার্যকালের মেয়াদও বাড়ানোর কথা হচ্ছে। অনেকের মতে ইন্টারভিউতে যদি চেয়ারম্যান রজনীশ কুমার মনোনীত না হন, তাহলে বাজারে ভুল বার্তা যাবে। এর আগে ২০০৮ সালে স্টেট ব্যাঙ্কের তৎকালীন চেয়ারম্যান এম দামোদরনকে ইন্টারভিউতে ডাকা হয়েছিল। তিনি উপস্থিত হননি। তার বদলে তিনি পদত্যাগ করেছিলেন। রজনীশ কুমারের আগে স্টেট ব্যাঙ্কের চেয়ারম্যান ছিলেন অরুন্ধতী ভট্টাচার্য। তাঁর কার্যকালের মেয়াদ প্রায় এক বছর বাড়ানো হয়েছিল। ওই সময় স্টেট ব্যাঙ্কের সঙ্গে সংযুক্তিকরণ ঘটছিল আরও পাঁচটি ব্যাঙ্কের। রজনীশ কুমার তখন ছিলেন ব্যাঙ্কের এমডি। ৬২ বছর বয়সী রজনীশ কুমারের কার্যকাল শেষ হচ্ছে আগামী ৭ অক্টোবর। ২০১৭ সালের ৭ অক্টোবর তিনি স্টেট ব্যাঙ্কের চেয়ারম্যানের দায়িত্ব নেন। নিয়ম অনুযায়ী কোনও রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের চেয়ারম্যান বা চিফ এক্সিকিউটিভ ৬৫ বছর বয়স পর্যন্ত পদে থাকতে পারেন। শেয়ারখান ব্রোকারেজের ব্যাঙ্কিং অ্যানালিস্ট ললিতাভ শ্রীবাস্তবের মতে, এখন বাজারে অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই অবস্থায় স্টেট ব্যাঙ্কের চেয়ারম্যানের মেয়াদ যদি বাড়ানো হয়, বাজারে ভাল প্রভাব পড়বে।

```