Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ছেলে প্রতিহিংসার শিকার, ও কোনও খারাপ কাজ করতেই পারে না: বললেন রাজীব কুমারের মা

দ্য ওয়াল ব্যুরো: ছেলে নির্দোষ। মায়ের আশীর্বাদ ওর সঙ্গে আছে।-- সারা দেশের রাজনীতির ময়দানে তোলপাড় সৃষ্টি হয়েছে যে মানুষটিকে নিয়ে, তাঁর মা এমনটাই জানালেন সংবাদমাধ্যমকে। তিনি আরও বললেন, "আমার ছেলের সঙ্গে প্রতিদিন কথা হচ্ছে। ও ফোনে জানিয়েছে, 'ম

ছেলে প্রতিহিংসার শিকার, ও কোনও খারাপ কাজ করতেই পারে না: বললেন রাজীব কুমারের মা

শেষ আপডেট: 4 February 2019 10:24

দ্য ওয়াল ব্যুরো: ছেলে নির্দোষ। মায়ের আশীর্বাদ ওর সঙ্গে আছে।-- সারা দেশের রাজনীতির ময়দানে তোলপাড় সৃষ্টি হয়েছে যে মানুষটিকে নিয়ে, তাঁর মা এমনটাই জানালেন সংবাদমাধ্যমকে। তিনি আরও বললেন, "আমার ছেলের সঙ্গে প্রতিদিন কথা হচ্ছে। ও ফোনে জানিয়েছে, 'মা আমি ঠিক আছি। তুমি চিন্তা কোরো না।' আমার ছেলেকে আমি চিনি, ও কোনও খারাপ কাজ করতেই পারে না।"
কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমারের মা মমতা গুপ্তা তাঁর উত্তরপ্রদেশের বাড়ি থেকে দাবি করলেন, কলকাতায় বিজেপিকে মিছিল করতে না দেওয়ায় এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের চপার অবতরণ করতে না দেওয়াতেই কেন্দ্র খেপে গিয়ে এই কাজ করেছে। রাজীবের বাড়িতে সিবিআই পাঠিয়েছে। মমতাদেবী আরও প্রশ্ন তুলেছেন, যদি তাঁর ছেলে কোনও ভুল করতেন, তা হলে কেন রাজ্যের মুখ্যমন্ত্রী তাঁর সমর্থনে নামবেন?
রাজ্যের অসহযোগিতার বিরুদ্ধে সিবিআই সোমবার সুপ্রিম কোর্টে গেলে সুপ্রিম কোর্ট জানায়, সিবিআইয়ের কাছে সব রকম তথ্যপ্রমাণ রয়েছে। অনুমতিও রয়েছে রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করার। প্রধান বিচারপতি রঞ্জন গগৈ বলেন, "যদি কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমার ভেবে থাকেন যে তিনি তাঁর বিরুদ্ধে ওঠা কোনও অভিযোগের তথ্যপ্রমাণ লোপাট করে পার পেয়ে যাবেন, তা হলে তার ফল খুব খারাপ হবে। তাঁকে অনুতাপ করতে হবে।"

```