Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

BREAKING: রাজীব বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে ধাক্কা, কসবার দুর্ঘটনায় চোট পাননি মন্ত্রী

দ্য ওয়াল ব্যুরো: রবিবার দুপুরে দক্ষিণ কলকাতার কসবা এলাকায় একটি পথ দুর্ঘটনার মুখে পড়ে রাজ্যের অরণ্য মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের গাড়ি। জানা গেছে, মন্ত্রীর গাড়িটি রুবির দিকে যাওয়ার সময়ে রাজডাঙা রোডের একটি সিগনালে দাঁড়িয়েছিল। সে সময়ে একট

BREAKING: রাজীব বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে ধাক্কা, কসবার দুর্ঘটনায় চোট পাননি মন্ত্রী

শেষ আপডেট: 3 January 2021 10:01

দ্য ওয়াল ব্যুরো: রবিবার দুপুরে দক্ষিণ কলকাতার কসবা এলাকায় একটি পথ দুর্ঘটনার মুখে পড়ে রাজ্যের অরণ্য মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের গাড়ি। জানা গেছে, মন্ত্রীর গাড়িটি রুবির দিকে যাওয়ার সময়ে রাজডাঙা রোডের একটি সিগনালে দাঁড়িয়েছিল। সে সময়ে একটি ৪০৭ গাড়ি এসে ধাক্কা মেরে চলে যায়। বড় গাড়িটি গতি নিয়ন্ত্রণ করতে না পারায় এই ঘটনা ঘটেছে। যদিও মন্ত্রীর বা চালকের কারও চোট লাগেনি বলে জানা গেছে। জানা গেছে, ৪০৭ গাড়িটি স্টোনচিপস বোঝাই ছিল। সেটি রাজীবের গাড়িতে ধাক্কা মারতেই গাড়ির লুকিং গ্লাস ভেঙে যায়। এর পরেই গাড়ি থেকে নেমে ওই ম্যাটাডোর চালককে ধরে ফেলেন রাজীব নিজেই। তার পরেই খবর দেওয়া হয় কসবা থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কর্তব্যরত সার্জেন্টরা। বেপরোয়া ভাবে গাড়ি চালানোর পাশাপাশি আরও একাধিক ধারায় ওই চালকের বিরুদ্ধে মামলা করেছে পুলিস। দু'দিন আগেই দুর্ঘটনার কবলে পড়েছিল কেন্দ্রীয় পরিবেশ প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়র কনভয়। আসানসোল থেকে কলকাতা ফেরার পথে জামুড়িয়ার সাত গ্রামের কাছে শুক্রবার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে। নিজেই গাড়ি চালাচ্ছিলেন বাবুল। সে সময়ে অন্য একটি গাড়ি লেন ভেঙে বাবুলের কনভয়ে ঢুকে পড়ে। সজোরে ধাক্কা মারে তাঁর আপ্তসহায়কের গাড়িতে। এই দুর্ঘটনায় বাবুলের কোনও আঘাত লাগেনি। তাঁর আপ্তসহায়ক জখম হয়েছেন। যে গাড়িটি কনভয়ের মধ্যে ঢুকে পড়ে তার চালক মদ্যপ অবস্থায় ছিলেন বলে জানা গিয়েছে। তাকে আটক করেছে পুলিশ। দু'দিন পরেই কলকাতা শহরের বুকে ফের দুর্ঘটনার মুখে পড়ল আরও এক মন্ত্রীর গাড়ি। তবে অল্পের ওপর দিয়ে গেছে, সেটাই রক্ষা।

```