Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

সায়ন্তিকা, রেয়াতের শপথ অসাংবিধানিক বলছেন রাজ্যপাল! জরিমানা হবে দুজনের

তাঁদের শপথ নিয়ে বিস্তর জলঘোলা হয়। রাজ্যের সঙ্গে রাজভবনের সংঘাত চরম পর্যায়ে পৌঁছেছিল।

সায়ন্তিকা, রেয়াতের শপথ অসাংবিধানিক বলছেন রাজ্যপাল! জরিমানা হবে দুজনের

সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকার

শেষ আপডেট: 22 July 2024 16:20

দ্য ওয়াল ব্যুরো: লোকসভা নির্বাচনের সঙ্গে হয়েছিল দুই বিধানসভা উপনির্বাচন। তৃণমূলের দুই প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকার জয়ী হয়েছিলেন। তবে তাঁদের শপথ নিয়ে বিস্তর জলঘোলা হয়। রাজ্যের সঙ্গে রাজভবনের সংঘাত চরম পর্যায়ে পৌঁছেছিল। শেষে রাজ্যপাল বিধানসভার ডেপুটি স্পিকারকে শপথবাক্য পাঠ করানোর নির্দেশ দিলেও বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তাঁদের শপথবাক্য পাঠ করিয়েছিলেন। সেই শপথকে এখন অসাংবিধানিক বলছে রাজভবন। 

সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকারের শপথগ্রহণের দায়িত্ব বিধানসভার ডেপুটি স্পিকারকে দিয়েছিল রাজভবন। কিন্তু সেই নির্দেশ মানা হয়নি। এই বিষয় নিয়ে বিধানসভাকে পাল্টা চিঠিও লিখেছিল রাজভবন। জানতে চাওয়া হয়, এই বিষয়টি সত্যি কিনা। এখন শপথ ইস্যুতে দুই বিধায়ককে ফের একবার চিঠি পাঠিয়েছে রাজভবন। বলা হয়েছে, তাঁরা যে শপথ নিয়েছেন তা সংবিধান বিরোধী। তাই তাঁরা যদি বিধানসভার অধিবেশনে অংশ নেন তাহলে দিন প্রতি ৫০০ টাকা করে জরিমানা দিতে হবে। 

রাজভবনের তরফে এই চিঠি পাওয়ার পরই বিধানসভার অধ্যক্ষের সঙ্গে আলাদা করে বৈঠক করেন দুই বিধায়ক। এই বিষয়ে সায়ন্তিকা জানিয়েছেন, ''রাজ্যপাল নতুন কিছু বলেননি। শপথ নিয়ে প্রথম থেকেই তাঁর আপত্তি ছিল। এখন তিনি বলছেন আমাদের শপথপাঠ অসাংবিধানিকভাবে হয়েছে। তবে বিধানসভার অধ্যক্ষের সঙ্গে আমরা এই নিয়ে আলোচনা করেছি। নিয়ম অনুযায়ী সব পদক্ষেপ নেওয়া হবে।'' 

অন্যদিকে, রেয়াত হোসেন সরকারের বক্তব্য, ''চিঠি নিয়ে নতুন কিছু বলার নেই। এটা রাজভবন এবং বিধানসভার ব্যাপার। বিধানসভায় সিদ্ধান্ত নেবেন স্পিকার, তিনি যা নির্দেশ দেবেন সেই অনুযায়ী কাজ করব।'' তবে ৫০০ টাকা করে জরিমানা করার বিষয়ে কোনও মন্তব্য করেননি তাঁরা। যদিও সায়ন্তিকারা বলেছেন, বিধানসভার অধিবেশনে যেমন অংশ নিচ্ছেন, তেমনই নেবেন। 

এই পরিস্থিতির মধ্যেই মঙ্গলবার বিধানসভাতে হতে চলেছে চার বিধায়কের শপথগ্রহণ। বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, কোনও জটিলতা যাতে না হয় তার জন্য রাজভবনে এই ইস্যুতে চিঠি পাঠানো হয়েছিল। তবে তার কোনও সদুত্তর এখনও আসেনি। তাই অপেক্ষা না করে মঙ্গলবারই চার বিধায়কের শপথগ্রহণ করানো হবে। 


```