
শেষ আপডেট: 15 August 2023 09:35
দ্য ওয়াল ব্যুরো: রাজস্থানের বধূ অঞ্জুর কথা অনেকেই জানেন। ভালবাসার টানে স্বামী-সংসার ছেড়ে পাকিস্তানে পাড়ি দিয়েছিলেন তিনি, সেখানে নিজের প্রেমিককে বিয়েও করেন। ফের একই ঘটনা ঘটল। তবে এবার পাকিস্তান নয়, রাজস্থানের এক বধূ (Rajasthan woman) প্রেমিকের হাত ধরে পালিয়ে (elopes) গেছেন কুয়েতে (Kuwait)!
জানা গেছে, রাজস্থানের দুঙ্গারপুর জেলার বাসিন্দা দীপিকা পাতিদার। স্বামী ও দুই সন্তান নিয়ে সুখের সংসার ছিল তাঁর। কিন্তু আচমকাই ইরফান হায়দার নামে এক যুবকের প্রেমে পড়েন। সেই প্রেমের টানেই তিনি বাড়ি ছাড়েন।
পুলিশের কাছে অভিযোগ জানান দীপিকার স্বামী। তিনি পুলিশকে জানান, মাস খানেক আগেই টাকা ও গয়না নিয়ে বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন তাঁর স্ত্রী। কিন্তু তখনও তিনি জানতে পারেননি কোথায় গেছেন দীপিকা। মাস খানেক পর সোশ্যাল মিডিয়ায় একটা ছবি দেখে দীপিকার খোঁজ পান তাঁর স্বামী।
সোশ্যাল মিডিয়ায় দীপিকার একটি ছবি দেখতে পান তাঁর স্বামী ও পরিবারের সদস্যরা। সংবাদমাধ্যম সূত্রে খবর, ৩৫ বছর বয়সি ওই মহিলার দুই সন্তান রয়েছে। একজনের বয়স ১১ ও অন্যজনের ৭। কাজের সূত্রে তাঁর স্বামী মুম্বইয়ে থাকতেন। বাড়িতে সন্তানদের নিয়েই থাকতেন দীপিকা।
আরও পড়ুন: মেঘ ভাঙা বৃষ্টি-ধসে লন্ডভন্ড হিমাচল-উত্তরাখণ্ড, বিপদসীমার উপর দিয়ে বইছে গঙ্গা