Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কুড়ুলের কোপে খুন স্ত্রীকে, রাজস্থানে নিজেও আত্মহত্যা করল স্বামী

দ্য ওয়াল ব্যুরো: স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়েছিল (Fight) । তারপরেই রাগের মাথায় স্ত্রীকে কুড়ুল (Axe) দিয়ে মেরে খুন করল (Murder) এক ব্যাক্তি। শুধু তাই নয়, তারপর জঙ্গলে গিয়ে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী (Suicide) হল নিজেও। ঘটনাটি ঘটেছে রাজস্থানের (Ra

কুড়ুলের কোপে খুন স্ত্রীকে, রাজস্থানে নিজেও আত্মহত্যা করল স্বামী

শেষ আপডেট: 5 August 2022 09:20

দ্য ওয়াল ব্যুরো: স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়েছিল (Fight) । তারপরেই রাগের মাথায় স্ত্রীকে কুড়ুল (Axe) দিয়ে মেরে খুন করল (Murder) এক ব্যাক্তি। শুধু তাই নয়, তারপর জঙ্গলে গিয়ে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী (Suicide) হল নিজেও।

ঘটনাটি ঘটেছে রাজস্থানের (Rajasthan) উদয়পুরে (Udaipur)। আত্মঘাতী ব্যক্তির নাম ফতা মিঞা। তাঁর স্ত্রীর নাম চন্দা দেবী (৪০)। জানা গেছে, স্ত্রীর সঙ্গে তুলকালাম অশান্তি হয়েছিল ফতাবাবুর। তারপরেই রাগের মাথায় কুড়ুল দিয়ে কুপিয়ে স্ত্রীকে হত্যা করে ৪৪ বছর বয়সি ওই ব্যক্তি। এরপরেই বাড়ির দরজা বন্ধ করে নিকটবর্তী জঙ্গলে ছুটে যায় সে। সেখানেই একটি গাছ থেকে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে সে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই দম্পতির মধ্যে প্রায়ই ঝামেলা হত। ঘটনা জানাজানি হতেই সেখানে এসে পৌঁছায় গিংলা থানার পুলিশ। মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ। ময়নাতদন্তের পর দেহদুটি তাদের পরিবারের লোকজনের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন গিংলা থানার এসএইচও কমলেন্দ্র সিং সোলাঙ্কি। কী কারণে এমন ঘটনা ঘটল, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

বারুইপুরে বিউটি পার্লারের আড়ালে দেহব্যবসার অভিযোগ, ৫ জনকে গ্রেফতার করল পুলিশ


```