Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দলিত যুবককে জুতোর মালা পরিয়ে খাওয়ানো হল প্রস্রাব! পাওনা টাকা চাওয়ার 'শাস্তি'

দ্য ওয়াল ব্যুরো: কাজ করার পর ন্যায্য টাকার দাবি করেছিলেন (demanding payment)। কিন্তু কিছুতেই মিলছিল না সেই টাকা। শেষমেষ, পুলিশের কাছে যাবেন বলে জানান দলিত যুবক (Dalit man)। তারপরেই সেই দলিত যুবককে প্রবল মারধরের পর জুতোর মালা পরিয়ে প্রস্রাব

দলিত যুবককে জুতোর মালা পরিয়ে খাওয়ানো হল প্রস্রাব! পাওনা টাকা চাওয়ার 'শাস্তি'

শেষ আপডেট: 25 November 2022 13:28

দ্য ওয়াল ব্যুরো: কাজ করার পর ন্যায্য টাকার দাবি করেছিলেন (demanding payment)। কিন্তু কিছুতেই মিলছিল না সেই টাকা। শেষমেষ, পুলিশের কাছে যাবেন বলে জানান দলিত যুবক (Dalit man)। তারপরেই সেই দলিত যুবককে প্রবল মারধরের পর জুতোর মালা পরিয়ে প্রস্রাব পান করতে বাধ্য করল (forced to drink urine) ৩ জন যুবক। শুধু তাই নয়, পুরো ঘটনা ভিডিও রেকর্ড করে নেটমাধ্যমে ছড়িয়ে দেওয়া হল।

ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছে রাজস্থানের শিরোহি জেলায়। নির্যাতিত দলিত যুবকের নাম ভরত কুমার। পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি। সূত্রের খবর, তিনি একটি ধাবায় বিদ্যুৎ সংযোগ সংক্রান্ত কিছু কাজ করেছিলেন। কাজ শেষ হওয়ার পর মোট ২১ হাজার ১০০ টাকার বিল দিয়েছিলেন তিনি। কিন্তু মাত্র ৫ হাজার টাকা দেওয়া হয়েছিল তাঁকে। বাকি টাকা চাওয়ার জন্য গত ১৯ নভেম্বর বিকেলবেলা ওই ধাবায় যান ভরত। তখন তাঁকে রাত ৯টার সময় সেখানে আসতে বলা হয়।

সেই মতোই রাত ফের ওই ধাবায় যান দলিত যুবক। তখনও টাকা না দিয়ে তাঁকে বসিয়ে রাখা হয়। এরপরেই ভরত সাফ জানান, টাকা না পেলে থানায় অভিযোগ জানাবেন তিনি। এরপরেই ৩ যুবক মিলে তাঁর উপর চড়াও হয়ে মারধর করতে শুরু করে। মারতে মারতেই তাঁর গলায় জুতোর মালা পরিয়ে দেওয়া হয়। তাঁকে প্রস্রাব পান করতেও বাধ্য করা হয়। টানা ৫ ঘণ্টা ধরে তার উপর নির্যাতন চালায় ৩ যুবক। এরপর নির্যাতনের পুরো ঘটনা ভিডিও রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেয় অভিযুক্তরা।

ঘটনার পর গত ২৩ নভেম্বর থানায় অভিযোগ দায়ের করেন ভরত কুমার। শিরোহির ডেপুটি পুলিশ সুপার দীনেশ কুমার জানিয়েছেন, অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

ছেলের বন্ধুর সঙ্গে ব‌উমার বিয়ে দিলেন শ্বশুর!


```