Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বেআইনি বালি পাচারে বাধা, রাজস্থানে রড দিয়ে পুলিশকেই বেধড়ক মারল দুষ্কৃতীরা

দ্য ওয়াল ব্যুরো: ট্রাক্টরে করে অবৈধ বালি (Illegally mined sand) নিয়ে যাচ্ছিল পাচারকারীরা। তা দেখতে পেয়েই ট্রাক্টরটিকে আটকে দেন পুলিশ কনস্টেবল (Police constable) রাম চন্দ্র। পাচারে বাধা দেওয়ায় উল্টে তাঁকেই লাঠি এবং লোহার রড (Iron Rod) দিয়ে

বেআইনি বালি পাচারে বাধা, রাজস্থানে রড দিয়ে পুলিশকেই বেধড়ক মারল দুষ্কৃতীরা

শেষ আপডেট: 1 August 2022 11:13

দ্য ওয়াল ব্যুরো: ট্রাক্টরে করে অবৈধ বালি (Illegally mined sand) নিয়ে যাচ্ছিল পাচারকারীরা। তা দেখতে পেয়েই ট্রাক্টরটিকে আটকে দেন পুলিশ কনস্টেবল (Police constable) রাম চন্দ্র। পাচারে বাধা দেওয়ায় উল্টে তাঁকেই লাঠি এবং লোহার রড (Iron Rod) দিয়ে বেধড়ক মারধর করল (Thrashed) পাচারকারীরা।

ঘটনাটি ঘটেছে রবিবার রাজস্থানের (Rajasthan) কোটা জেলায়। সেদিন রাতে ঘাটোলি চেকপোস্ট থেকে ১২ কিলোমিটার দূরে চেচাট থানায় যাচ্ছিলেন রাজস্থান পুলিশের কনস্টেবল রাম চন্দ্র। তখনই বালি বোঝাই ট্রাক্টরটিকে সেখান দিয়ে যেতে দেখেন তিনি। গাড়িটিকে আটকে বিষয়টি থানায় জানিয়ে ঘটনাস্থলে আরও পুলিশ পাঠানোর অনুরোধ করেন তিনি। কিন্তু পুলিশের দল সেখানে পৌঁছানোর আগেই হাজির হয় ট্রাক্টরের চালকের ৬ জন সঙ্গী। তারা রাম চন্দ্রকে লোহার রড এবং লাঠি দিয়ে বেধড়ক মারধর করে।

ঘটনার জেরে গুরুতর আহত হয়েছেন ওই কনস্টেবল। তাঁর হাত ও পা ভেঙে গেছে বলে জানিয়েছে পুলিশ। তাঁকে ৪০ কিলোমিটার দূরে ঝালোয়ারে সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত ১ মাসে এই নিয়ে দ্বিতীয়বার বেআইনি কাজে বাধা দেওয়ায় পুলিশকে মারধর করার ঘটনা ঘটল কোটায়। জুলাই মাসের মাঝামাঝি সময়েও বেআইনি বালি পাচারে বাধা দেওয়ায় একজন পুলিশ আধিকারিককে মারধর করেছিল ৫-৬ জন দুষ্কৃতী।

কাকলির কামড় কাঁচা বেগুনে, অভিনব প্রতিবাদ তৃণমূল সাংসদের


```