Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জামা-কাপড় খুলে কাদা মেখে শাঁখ বাজালে পালাবে করোনা, দাবি বিজেপি সাংসদের

দ্য ওয়াল ব্যুরো: করোনা মোকাবিলায় হাস্যকর দাবির শেষ নেই। রাজস্থানের মেঘওয়ালের পরে রাজস্থানেরই সুখবীর সিং জনপুরিয়া করোনা তাড়াতে নতুন দাওয়াই বাতলে ভাইরাল। গোটা বিশ্বই করোনাভাইরাসের ভয়াল থাবা নিয়ে চিন্তিত। সেই অবস্থায় একদিকে যখন বিশ্বজুড়ে গবে

জামা-কাপড় খুলে কাদা মেখে শাঁখ বাজালে পালাবে করোনা, দাবি বিজেপি সাংসদের

শেষ আপডেট: 15 August 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: করোনা মোকাবিলায় হাস্যকর দাবির শেষ নেই। রাজস্থানের মেঘওয়ালের পরে রাজস্থানেরই সুখবীর সিং জনপুরিয়া করোনা তাড়াতে নতুন দাওয়াই বাতলে ভাইরাল। গোটা বিশ্বই করোনাভাইরাসের ভয়াল থাবা নিয়ে চিন্তিত। সেই অবস্থায় একদিকে যখন বিশ্বজুড়ে গবেষক ও বৈজ্ঞানিকরা ভাইরাসের প্রতিষেধক ও ওষুধ তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছেন তখনই আবার করোনার সঙ্গে লড়ার জন্য নিত্য নতুন টোটকার কথা বলে চলেছেন একদল মানুষ। আর তাতে বড় অংশগ্রহণ রাজনৈতিক নেতা এমনকি মন্ত্রীদেরও। ক'দিন আগেই দেশবাসীকে 'ভাবিজি' পাঁপড় খেয়ে করোনা তাড়ানোর কথা বলে নিজেই কোভিড আক্রান্ত হন কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। এবার মন্ত্রী নন, বিজেপির সাংসদ বললেন, কাদা মেখে শাঁখ বাজালে হবে না করোনা। করোনা আবহে এ যেন বিজ্ঞান বনাম বিশ্বাসের জোর লড়াই চলছে। রাজস্থান থেকে জয়ী বিজেপি সাংসদ সুখবীর সিং জনপুরিয়া নিজের ফেসবুকে ভিডিও পোস্ট করে দাবি করেছেন যে, কাদা ‌মেখে শাঁখ বাজালে তা নোভেল করোনাভাইরাসের সঙ্গে লড়াইয়ে সাহায্য করবে। রাজস্থানের টঙ্ক–সাওয়াই মাধোপুরের বিজেপি সাংসদ কেমন করে সেটা করতে হবে তা নিজে করেও দেখিয়েছেন। নিজের ফেসবুক পেজে সেই ভিডিও পোস্ট করেছেন। তাতে দেখা যাচ্ছে বিনা পোশাকে সারা গায়ে কাদা মেখে তিনি শাঁখে ফুঁ দিচ্ছেন। কাদা মাখার আগে বাগানে বিভিন্ন গাছ থেকে পাতা ছিঁড়ে খেতেও দেখা যাচ্ছে সাংসদকে। সেই ভিডিও হাজার দেড়েক শেয়ারও হয়েছে। https://www.facebook.com/jaunapuriasukhbirsingh/videos/295747295013011 সুখবীর সিং-এর কাদা মাখার শখ নতুন নয়। এর আগে তিনিই দাবি করেছিলেন, সারা শরীরে কাদা মেখে যোগাসন করলে তা দেহের সব রোগ নিরাময় করে দিতে পারে। এটা বলেছিলেন গত জুন মাসে আন্তর্জাতিক যোগ দিবসের দিনে। সেই সময়ে তিনি সত্যিই যে কাদা মেখে যোগাসন করেন তার ছবি সামনে এসেছিল। ‌করোনা আবহে এই নিয়ে দু'বার কাদা মাখতে বললেন তিনি। প্রথম বার শুধু কাদা ছিল, এবার তার সঙ্গে শাঁখ জুড়েছেন। করোনা রুখতে গোময়, গোচোনা প্রেসক্রাইব করা অনেক আগেই হয়েছে। নানা টোটকা, অনেক জড়িবুটির হদিস দিয়েছেন অনেকে। কিন্তু সবচেয়ে অবাক করেছিলেন অর্জুন রাম মেঘাওয়াল। নরেন্দ্র মোদী মন্ত্রিসভায় জলসম্পদ, নদী উন্নয়ন, গঙ্গা পুনর্জ্জীবন এবং সংসদ বিষয়ক দফতর। অনেক দায়িত্ব অর্জুন রাম মেঘাওয়ালের। তার মধ্যেই পাঁপড়ের প্রচারের দায়িত্ব নেন। এক ভিডিওয় মন্ত্রীকে ভাবিজি পাঁপড়ের প্রচার করতে দেখা যায়। ওই ভিডিওতে মন্ত্রী জানিয়েছিলেন, ‘ভাবিজি’ পাঁপড়ে যে উপকরণগুলি রয়েছে, সেগুলি করোনাভাইরাসের অ্যান্টিবডি তৈরি করতে সহায়ক। মেঘওয়াল বলেন, আত্মনির্ভর ভারত গঠনের লক্ষ্যে একটি পাঁপড় প্রস্তুতকারক সংস্থা এটি বাজারে নিয়ে এসেছে। এই পাঁপড়ে এমন সব উপকরণে তৈরি যা ভাইরাসের বিরুদ্ধে লড়াই চালাতে পারে। যাঁরা পাঁপড় খাবেন তাঁদের শরীরে অ্যান্টিবডি তৈরিতে সহায়তা করবে সেই সব উপকরণ। করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে এই পাঁপড় কার্যকরী প্রমাণিত হবে বলেও দাবি করেন রাজস্থানের বিকানের আসনের সাংসদ। তিনি ওই পাঁপড় খেয়েছিলেন কিনা জানা নেই, কিন্তু এটা সকলেরই জানা যে, তাঁকে করোনা নিয়ে হাসপাতালে যেতে হয়েছে।

```