
শেষ আপডেট: 15 April 2023 06:53
দ্য ওয়াল ব্যুরো: বাংলার নববর্ষ (Poila Baisakh 2023) উপলক্ষে সেজে উঠেছে রাজভবন। এদিন দিনভর বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই রাজভবনে (Raj Bhavan)। শুধু তাই নয় আজ থেকেই জনসাধারণের জন্য খুলে গেল রাজভবনের দরজা। যা এতদিন বাইরে থেকেই দেখতেন মানুষ, সেই প্রাসাদোপম আঁটোসাঁটো নিরাপত্তা বলয়ে ঢাকা রাজভবনে এবার ভেতরে ঢোকার সুযোগ থাকছে।
শনিবার সকালে নববর্ষ উপলক্ষে বিশেষ সাইকেল র্যালি ও শান্তি মিছিলের আয়োজন করা হয়েছিল। রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Anand Bose) রাজভবন থেকে শুভেচ্ছাবার্তা দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন। অনুষ্ঠানের প্রথমে এনসিসির সদস্যদের মিছিল শুরু হয়, সেটাই শেষ হয় রেড রোডে। সেখান থেকে আবার ফিরে আসে রাজভবনে। পাশাপাশি ২০০ জন সাইকেল আরোহী যাত্রা শুরু করেন।
এদিনের অনুষ্ঠানের শুরুতেই বাংলা ভাষায় নববর্ষের শুভেচ্ছা জানান রাজ্যপাল। সাম্প্রতিক সময়ে রাজ্যের কিছু জায়গায় বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেই প্রসঙ্গেই রাজ্যপাল শান্তির বার্তা দেন। বিশেষত যুব সমাজকে বার্তা দিতে চেয়েছেন। শান্তি বজায় রাখতে তাদেরই অগ্রণী ভূমিকা নেওয়ার কথা বলেন রাজ্যপাল আনন্দ।
শনিবার সকাল সাড়ে ১০টা খুলে গেছে জনসাধারণের জন্য রাজভবনের দরজা। শুরু হল 'হেরিটেজ ওয়াক' অর্থাৎ সাধারণ মানুষ ঘুরে দেখতে পারবেন এই হেরিটেজ বিল্ডিং। বিকেল বেলা রাজভবনে আছে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান। নাচ-গান- আবৃত্তি সহ বিশেষ আয়োজন থাকবে। রাজ্যপাল ভাষণও দেবেন।
সিবিআই হানা গোপাল দলপতির বাড়িতে, পয়লা বৈশাখে মেগা অভিযানে এজেন্সি