Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

পূর্ণ শক্তি নিয়ে তৈরি নিম্নচাপ! তিনদিনের মধ্যে বর্ষা ঢুকছে রাজ্যে, জানাল হাওয়া অফিস

প্রাক বর্ষার বৃষ্টি ইতিমধ্যে চলছে বঙ্গে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি আগামী কয়েকদিন টানা চলবেও।

পূর্ণ শক্তি নিয়ে তৈরি নিম্নচাপ! তিনদিনের মধ্যে বর্ষা ঢুকছে রাজ্যে, জানাল হাওয়া অফিস

ফাইল ছবি

শেষ আপডেট: 27 May 2025 17:12

দ্য ওয়াল ব্যুরো: তৈরি হয়েছে অনুকূল পরিস্থিতি। নিজ ছন্দে এগোচ্ছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (South-West Monsoon)। ইতিমধ্যে উত্তর-পূর্ব ভারতের বেশিরভাগ রাজ্যে ঢুকেছে বর্ষা (Rain)। বাংলাতেও তা ঢুকতে দেরি নেই। আবহাওয়া দফতর (Weather Office) জানিয়েছে, আগামী ২ থেকে ৩ দিনের মধ্যেই রাজ্যে বর্ষা ঢুকে যাবে। পূর্ণ শক্তি নিয়ে তৈরি হয়েছে নিম্নচাপ।

প্রাক বর্ষার বৃষ্টি ইতিমধ্যে চলছে বঙ্গে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি আগামী কয়েকদিন টানা চলবেও। এই প্রসঙ্গে আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, বৃহস্পতি ও শুক্রবার উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে প্রবল বৃষ্টি বা অতি ভারী বর্ষণ হতে পারে। এক কথায়, গোটা রাজ্যেই বর্ষার অনুকূল পরিবেশ তৈরি।

হাওয়া অফিসের পূর্বাভাস, আজ থেকে টানা সাতদিন বাংলায় বৃষ্টিপাত হবে। প্রতিটি জেলার ৭৫ শতাংশ এলাকায় বর্ষণ হওয়ার সম্ভাবনা। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বইবে। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস। আগামী রবিবার পর্যন্ত এমনই আবহাওয়া বজায় থাকবে।

উত্তরবঙ্গে বৃহস্পতিবার থেকে ফের সর্তকতা ভারী থেকে অতি ভারী বৃষ্টির। প্রবল বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর ও কোচবিহারের দু-এক জায়গায়। বিক্ষিপ্তভাবে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা। দার্জিলিং থেকে মালদহ সব জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ধস নামতে পারে। নদীর জল স্তর অনেকটাই বাড়তে পারে। শহর এলাকায় জল জমবে এবং নীচু এলাকায় প্লাবনের আশঙ্কা।

এই মুহূর্তে অসম এবং মেঘালয়ের কিছু অংশ দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর আওতায়। আগামী তিন দিনের মধ্যে সিকিম এবং উত্তরবঙ্গের কিছু অংশে ঢুকবে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। তার ফলে লাগাতার বৃষ্টি শুরু হবে।

আগামী কয়েকদিনের মধ্যে মধ্য আরব সাগরের সম্পূর্ণ অংশ অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা, মহারাষ্ট্রের আরও কিছু অংশ, কর্নাটকের বেশিরভাগ অংশে পৌঁছে যাবে মৌসুমী বায়ু। উত্তর-পূর্ব ভারতের বাকি রাজ্যগুলিতে এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে উত্তর বঙ্গোপসাগরের বেশিরভাগ অংশেও তিনদিনের মধ্যে পৌঁছে যাবে মৌসুমী বায়ু। এই সময়ের মধ্যেই বর্ষা ঢুকে পড়তে পারে সিকিম এবং উত্তরবঙ্গে।

ইতিমধ্যে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে এই সব জেলাগুলিতে কমলা সতর্কতা দেওয়া হয়েছে। বাকি জেলাগুলি যেখানে শুধুমাত্র মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেখানে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। শনিবারের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা হলেও কমবে। তবে উত্তরবঙ্গে আগামী সপ্তাহের শুরুর দিকেও বর্ষণ চলবে। 

হাওয়া অফিসের এও পূর্বাভাস, উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকবে। ৩৫ থেকে সর্বোচ্চ ৫৫ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে সমুদ্রে। তাই মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।


```