Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সন্ধ্যায় প্রবল বৃষ্টিতে ভাসল মহানগর

দ্য ওয়াল ব্যুরো : বিজয়া দশমীতেও কলকাতাকে ভোগাল বৃষ্টি (Rain)। এদিন সকালটা ছিল রোদ ঝলমলে। দুপুর থেকেই ঘনিয়ে আসে মেঘ। বিকালের পর থেকেই দক্ষিণ কলকাতার যাদবপুর সংলগ্ন এলাকা, যাদবপুর, বাবুঘাট ও আরও কয়েকটি এলাকায় অল্প সময়ের জন্য ভারী বৃষ্টি হয়। অ

সন্ধ্যায় প্রবল বৃষ্টিতে ভাসল মহানগর

শেষ আপডেট: 15 October 2021 14:32

দ্য ওয়াল ব্যুরো : বিজয়া দশমীতেও কলকাতাকে ভোগাল বৃষ্টি (Rain)। এদিন সকালটা ছিল রোদ ঝলমলে। দুপুর থেকেই ঘনিয়ে আসে মেঘ। বিকালের পর থেকেই দক্ষিণ কলকাতার যাদবপুর সংলগ্ন এলাকা, যাদবপুর, বাবুঘাট ও আরও কয়েকটি এলাকায় অল্প সময়ের জন্য ভারী বৃষ্টি হয়। অনেকে বৃষ্টির মধ্যেই বাবুঘাটে প্রতিমাকে এবছরের মতো বিদায় জানান। আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত কলকাতার পিছু ছাড়ছে না বৃষ্টি। পুজোর পর দ্বাদশী থেকেই ফের দুর্যোগপূর্ণ আবহাওয়া টের পাবেন দক্ষিণবঙ্গের মানুষ। জোড়া নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টি হবে জেলায় জেলায়। সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়ার দাপটও। আগামী ১৭ ও ১৮ অক্টোবর এই কারণে মৎস্যজীবীদেরও সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আবহাওয়া সূত্রের খবর, রবিবার দুর্যোগ ঘনাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর দক্ষিণবঙ্গের এই চার জেলায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে রবিবার থেকেই। বাদ যাবে না কলকাতা, হাওড়া, হুগলিও। হাওয়া অফিস জানিয়েছে, এই মুহূর্তে বঙ্গোপসাগর ও আরব সাগরে দু'টি নিম্নচাপ রয়েছে। দক্ষিণ পূর্ব আরব সাগরে রয়েছে একটি নিম্নচাপ। অন্য নিম্নচাপটি পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। এটি ক্রমশ দক্ষিণ ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ উপকূলে পৌঁছবে। এখন যাঁরা সমুদ্রে রয়েছেন শনিবারের মধ্যেই তাঁদের উপকূলে ফিরে আসতে বলা হয়েছে। রবিবার থেকেই নিম্নচাপের জেরে উত্তাল হবে সমুদ্র। রবিবার আর সোমবার যাতে কেউ সমুদ্রে না যায়, সেদিকে কড়া নজর রাখবে প্রশাসন। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি চলবে মঙ্গলবার পর্যন্ত।

```