Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দক্ষিণে ভারী বৃষ্টি, বাদ যাবে না উত্তরবঙ্গ! শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ বঙ্গোপসাগরে

দক্ষিণে ভারী বৃষ্টি, বাদ যাবে না উত্তরবঙ্গ! শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ বঙ্গোপসাগরে

প্রতীকী ছবি

শেষ আপডেট: 8 September 2024 17:00

দ্য ওয়াল ব্যুরো: শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হল বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপটি। ক্রমশ এগোচ্ছে উত্তর দিকে। এটি অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলে। আগামী ২৪ ঘণ্টায় অর্থাৎ সোমবার দীঘা ও পুরীর মাঝে স্থলভাগে প্রবেশ করবে এটি। এরপর পশ্চিম ও উত্তর-পশ্চিমের দিকে এগিয়ে যাবে। পরবর্তীতে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তর ওড়িশা-ঝাড়খণ্ড এবং উত্তর ছত্রিশগড়ের দিকে সরে যাবে।

এই সময় উত্তাল থাকবে উত্তর বঙ্গোপসাগর। ৪০-৫০ কিলোমিটার এবং সর্বোচ্চ ৬০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে। তাই মৎস্যজীবীদের বুধবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া অফিস। 

দক্ষিণবঙ্গে আগামীকাল থেকে বাড়বে বৃষ্টি। মঙ্গল ও বুধবার উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়া, দুই মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং ঝাড়গ্রামে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে। বৃহস্পতিবার পর্যন্ত আকাশ থাকবে মেঘলা। বুধবার ভারী বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি ও উত্তর ২৪ পরগনায়।

উত্তরবঙ্গেও বৃষ্টি বাড়বে আগামীকাল থেকে। বাতাসে জলীয় বাষ্প থাকায় উত্তরের জেলাগুলিতে বৃষ্টির সঙ্গেই থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তিও। হতে পারে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। আগামীকাল ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে। অন্যদিকে বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং ,কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুরে। 


```