Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

বাদুরঝোলা হয়েই যাক! লোকাল ট্রেন থেকে ‘ফার্স্ট ক্লাস’ পরিষেবা উঠে গেল

যেভাবে যাত্রী অভাবে লেডিস স্পেশাল থেকে ফার্স্ট ক্লাস পরিষেবা তুলে নিতে হল, তাতে এসি লোকাল ট্রেন চালু হলে তাতেও যাত্রী মিলবে কিনা, তা নিয়ে বিভিন্ন মহলে সংশয় তৈরি হয়েছে।

বাদুরঝোলা হয়েই যাক! লোকাল ট্রেন থেকে ‘ফার্স্ট ক্লাস’ পরিষেবা উঠে গেল

ফাইল ছবি।

শেষ আপডেট: 29 March 2025 14:04

দ্য ওয়াল ব্যুরো: মহিলা যাত্রীদের কথা ভেবে গত বছরের জানুয়ারিতে শিয়ালদহ-রানাঘাট রুটে লেডিস স্পেশাল ট্রেনে ফার্স্ট ক্লাস পরিষেবা (First Class Service, Local Trains) চালু করেছিল রেল কর্তৃপক্ষ (Railways)।

রেলের তরফে জানানো হয়েছিল, লোকাল ট্রেনে পরীক্ষামূলকভাবে একটি কোচ বা বগিতে ফার্স্ট ক্লাস চালু করা হল। যাত্রী বাড়লে আগামী দিনে কোচের সংখ্যাও বাড়ানো হবে।

কিন্তু সেগুড়ে বালি! মোটা কুশন দেওয়া আরামদায়ক আসন, শীততাপ নিয়ন্ত্রিত এই ব্যবস্থা (ফার্স্ট ক্লাস পরিষেবা)নিয়ে যাত্রীদের মধ্যে কোনও আগ্রহ দেখা যায়নি। শুরুর দিকে হাতে গোনা দু'একজন যাত্রীর দেখা মিললেও শেষ এক বছরে প্রায় যাত্রী শূন্য থেকেছে সংশ্লিষ্ট কোচ। যাত্রীর পরিবর্তে রেলের নিরাপত্তা কর্মীদের ওই ফার্স্ট ক্লাসে বসে আরাম করে যেতে দেখা গিয়েছে। যাত্রী অভাবে তাই লোকাল ট্রেন থেকে ফার্স্ট ক্লাস পরিষেবা তুলে দিল রেল।

রেলের এক কর্তা বলেন, "অফিস টাইমে মহিলা যাত্রীদের কথা ভেবে প্রথমে লেডিস স্পেশ্যাল ট্রেন চালু করা হয়েছিল। পরে তাতে ফার্স্ট ক্লাস পরিষেবা চালু করা হয়েছিল। কিন্তু যাত্রীরা যদি বাদরঝোলা হয়েই যেতে চান, তাহলে আমাদের আর কী বলার আছে!"

পরিস্থিতির জন্য অবশ্য রেল কর্তৃপক্ষকেই দুষছেন রেল যাত্রীরা। তাঁদের কথায়, লোকাল ট্রেনে ৫ টাকায় যে পথ যাওয়া যায়, সেই একই পথ যেতে বলে ফার্স্ট ক্লাসে ভাড়া ২৫ টাকা। মাসে একদিন হয়তো অতিরিক্ত টাকা দেওয়া যেতে পারে, কিন্তু যাঁরা নিত্যযাত্রী তাদের পক্ষে এই অতিরিক্ত খরচ বহন করা কঠিন। সেকারণেই যাত্রীরা ওই কামড়া এড়িয়ে চলেছেন।

এদিকে শিয়ালদহ ডিভিশনে আগামী দিনে এসি লোকাল ট্রেন চালুর সিদ্ধান্তও নিয়েছে রেল বোর্ড। কিন্তু যেভাবে যাত্রী অভাবে লেডিস স্পেশাল থেকে ফার্স্ট ক্লাস পরিষেবা তুলে নিতে হল, তাতে এসি লোকাল ট্রেন চালু হলে তাতেও যাত্রী মিলবে কিনা, তা নিয়ে বিভিন্ন মহলে সংশয় তৈরি হয়েছে।


```