Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

রিয়েল হিরো' ইন্দর যাদব, চলন্ত ট্রেনের সঙ্গে ছুটে শিশুর জন্য দুধ পৌঁছে দিলেন, রইল ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: ট্রেনটা তখনও প্লাটফর্ম ছাড়েনি। তবে বেশ গতি নিয়ে নিয়েছে। কিন্তু হাল ছাড়েননি ইন্দর যাদব। এক হাতে রাইফেল আর অন্য হাতে দুধের প্যাকেট নিয়ে ছুটলেন। পাল্লা দিলেন ট্রেনের সঙ্গে। এক সময়ে নির্দিষ্ট বগির কাছে গিয়ে পৌঁছে দিলেন এক চার

রিয়েল হিরো' ইন্দর যাদব, চলন্ত ট্রেনের সঙ্গে ছুটে শিশুর জন্য দুধ পৌঁছে দিলেন, রইল ভিডিও

শেষ আপডেট: 3 June 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: ট্রেনটা তখনও প্লাটফর্ম ছাড়েনি। তবে বেশ গতি নিয়ে নিয়েছে। কিন্তু হাল ছাড়েননি ইন্দর যাদব। এক হাতে রাইফেল আর অন্য হাতে দুধের প্যাকেট নিয়ে ছুটলেন। পাল্লা দিলেন ট্রেনের সঙ্গে। এক সময়ে নির্দিষ্ট বগির কাছে গিয়ে পৌঁছে দিলেন এক চার মাসের শিশুর জন্য অত্যন্ত প্রয়োজনীয় দুধের প্যাকেট।

আরও পড়ুন

কোভিড মোকাবিলায় হাইড্রক্সিক্লোরোকুইনের ব্যবহার ফের শুরু করতে বলল হু, বন্ধ রাখার পক্ষে কোনও তথ্য মেলেনি পরীক্ষায়

ঠিক সিনেমায় যেমন দেখা যায় তেমন দৃশ্যই ধরা পড়েছে ভোপাল স্টেশনের সিসিটিভিতে। দুধ পেয়ে শিশুটির মা 'রিয়েল হিরো' বলেছেন আরপিএফ কনস্টেবল ইন্দর যাদবকে। ওই ভিডিও দেখার পরে তাঁর জন্য পুরস্কারও ঘোষণা করেছেন রেলমন্ত্রী পীযূষ গয়াল। https://twitter.com/Anurag_Dwary/status/1268160135408517120 শিশুটির মা শাফিয়া হাসমি জানিয়েছেন, উত্তরপ্রদেশের গোরক্ষপুর যাওয়ার পথে ট্রেনটি কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছিল ভোপাল স্টেশনে। সেই সময়েই স্টেশনে থাকা আরপিএফ কনস্টেবল ইন্দর যাদবকে সাহায্যের জন্য বলেন শাফিয়া। বাচ্চার জন্য দুধ আনতে হবে শুনেই ছুট লাগান ইন্দর। স্টেশনের বাইরে থেকে দুধ কিনে যখন ফেরেন তখন ট্রেন ছেড়ে দিয়েছে। এর পরেই ছুটতে শুরু করেন ইন্দর যাদব। পৌঁছে দেন দুধের প্যাকেট। বাড়ি পৌঁছে মেয়ের জন্য এই ভাবে দুধ দেওয়ার জন্য ইন্দর যাদবকে 'রিয়েল হিরো' আখ্যা দিয়ে একটি টুইট করেন শাফিয়া হাসমি। তিনি জানিয়েছেন, দুধ না থাকার জন্য বাচ্চাকে অনেকক্ষণ বিস্কুট খাইয়ে রাখতে হয়েছিল। https://twitter.com/Anurag_Dwary/status/1268168451639570432 রেলমন্ত্রী পীযূষ গয়ালও টুইট করে জানিয়েছেন, ওই কনস্টেবল রেলের গর্ব বাড়িয়েছেন। https://twitter.com/PiyushGoyal/status/1268435858312421376

```