Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

‌জলে ডুবে রেললাইন, বাতিল বহু স্টাফ স্পেশাল, নিত্যযাত্রীদের ভোগান্তি

দ্য ওয়াল ব্যুরো:‌ এখনও বহু রেললাইন (railline) এখনও জলের তলায়। সাধারণত রেলের লাইন চার ইঞ্চি ডুবে গেলেই ট্রেন চালানোর নিয়ম নেই। কিন্তু এখন জল তার অনেক বেশি। তা সত্ত্বেও যাত্রীদের কথা ভেবে ট্রেন চালানো হচ্ছে। কিন্তু রেলকর্মীদের একাংশের আপত্তিত

‌জলে ডুবে রেললাইন, বাতিল বহু স্টাফ স্পেশাল, নিত্যযাত্রীদের ভোগান্তি

শেষ আপডেট: 23 September 2021 09:35

দ্য ওয়াল ব্যুরো:‌ এখনও বহু রেললাইন (railline) এখনও জলের তলায়। সাধারণত রেলের লাইন চার ইঞ্চি ডুবে গেলেই ট্রেন চালানোর নিয়ম নেই। কিন্তু এখন জল তার অনেক বেশি। তা সত্ত্বেও যাত্রীদের কথা ভেবে ট্রেন চালানো হচ্ছে। কিন্তু রেলকর্মীদের একাংশের আপত্তিতে কমেছে স্টাফ স্পেশাল লোকাল ট্রেন। লাগাতার বৃষ্টিতে ক্রমশ জটিল হচ্ছে শিয়ালদা শাখায় ট্রেন পরিষেবা। বাতিল করা হয়েছে বেশকিছু স্টাফ স্পেশাল লোকাল ট্রেন। যেকারণে বৃহস্পতিবার কর্মস্থলে পৌঁছতে কালঘাম ছুটল বহু মানুষের। এক একটি লোকাল ট্রেনে ভিড় হল অন্যদিনের তুলনায় অনেক বেশি। শিয়ালদা দক্ষিণ শাখাতেও বেশ কিছু ট্রেন চলছে না। তাই ট্রেন ছাড়া কর্মক্ষেত্রে যাতায়াতে যাদের অন্য বিকল্প নেই তাঁরা সমস্যায় পড়ছেন।

মিত্রা ভাঙা হচ্ছে, চোখের সামনে আবছা হচ্ছে ঐতিহ্য

রেলের তরফে জানানো হয়েছে, কলকাতা স্টেশনের রেললাইন এখন ডুবে আছে। হাওড়া, টিকিয়াপাড়া কারশেডের অবস্থাও একই। ট্রেন কারসেড থেকে বের করা যাচ্ছে না। লাগাতার পাম্প চালিয়েও ফল হচ্ছে না। কারণ জল কমার পর ফের বৃষ্টি হচ্ছে। অন্যদিকে কলকাতা পুরসভা নিকাশি পরিস্থিতি সামাল দিতে নাস্তানাবুদ হয়েছে। তাই সেই খেসারতও কলকাতা সংলগ্ন এলাকাগুলিতে দিতে হচ্ছে রেলকে। প্রভাব পড়ছে পরিষেবায়।এদিন পূর্বরেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানান, অনেক চেষ্টা সত্ত্বেও পরিষেবা স্বাভাবিক রাখা যাচ্ছেনা। অবিরাম বৃষ্টির কারণে জল নামলেও ফের ডুবে যাচ্ছে রেললাইন। শিয়ালদা শাখায় এই সমস্যা বেশি। এই পরিস্থিতিতে ট্রেন চালানো ঝুঁকির। অনেক চালক ট্রেন চালাতে আপত্তি করছেন। স্বাভাবিকভাবেই কিছু ট্রেন কমেছে। জল না নামা পর্যন্ত পর্যাপ্ত ট্রেন চালানো সম্ভব নয়। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```