Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

BREAKING: ১২ মে প্যাসেঞ্জার সার্ভিস শুরু করছে রেল, নয়াদিল্লি-হাওড়া সহ ১৫ জোড়া ট্রেন চলবে

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার ১২ মে থেকে নির্বাচিত কয়েকটি জোনে প্যাসেঞ্জার ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল রেল মন্ত্রক। শুরুতে ১৫ জোড়া ট্রেন চালানো হবে। অর্থাৎ রিটার্ন জার্নি নিয়ে মোট তিরিশটি ট্রেন চলবে। এখন বড় প্রশ্ন, কোথা থেকে এই ট্রেনগুলি যাত্

BREAKING: ১২ মে প্যাসেঞ্জার সার্ভিস শুরু করছে রেল, নয়াদিল্লি-হাওড়া সহ ১৫ জোড়া ট্রেন চলবে

শেষ আপডেট: 10 May 2020 15:14

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার ১২ মে থেকে নির্বাচিত কয়েকটি জোনে প্যাসেঞ্জার ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল রেল মন্ত্রক। শুরুতে ১৫ জোড়া ট্রেন চালানো হবে। অর্থাৎ রিটার্ন জার্নি নিয়ে মোট তিরিশটি ট্রেন চলবে। এখন বড় প্রশ্ন, কোথা থেকে এই ট্রেনগুলি যাত্রা শুরু করবে। রবিবার সন্ধ্যা সাড়ে আটটা নাগাদ রেলমন্ত্রক বিবৃতি দিয়ে জানিয়েছে, নয়াদিল্লি থেকে ডিব্রুগড়, আগরতলা, হাওড়া, পাটনা, বিলাসপুর, রাঁচি, ভুবনেশ্বর, সেকেন্দ্রাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, তিরুবনন্তপুরম, মদগাঁও, মুম্বই সেন্ট্রাল, আমদাবাদ এবং জম্মু তাওয়াই পর্যন্ত ট্রেন চালানো হবে শুরুতে। রেল মন্ত্রক জানিয়েছে, কাল সোমবার ১১ মে বিকেল ৪ টে থেকে এই ট্রেনগুলির জন্য রিজার্ভেশন তথা বুকিং শুরু হবে। তবে একমাত্র আইআরসিটিসি-র ওয়েবসাইট থেকে ট্রেনের টিকিট বুক করা যাবে। কোনও টিকিট কাউন্টার খুলবে না। কোনও স্টেশনে প্ল্যাটফর্ম টিকিটও বিক্রি করা হবে না। যে সমস্ত যাত্রীর কাছে বৈধ টিকিট থাকবে, একমাত্র তাঁদেরই স্টেশন চত্বরে প্রবেশ করতে দেওয়া হবে।

আরও পড়ুন: সোমবার থেকে ট্রেনের টিকিট বিক্রি শুরু, জেনে নিন রেলের ৫ ঘোষণা

রেলের এ কথার অর্থ পরিষ্কার। এই ধরনের পরিস্থিতিতে বহু স্টেশনে দেখা যায়, টিকিট ছাড়াই যাত্রীরা রেল স্টেশনে পৌঁছে গিয়েছেন। অনেকের ধারণা থাকে একবার ট্রেনে উঠে পড়ার পরে আর কেউ নামাতে পারবে না। এমনকি রেলের টিকিট চেকারকেও ‘ম্যানেজ’ করার চেষ্টা করেন অনেকে। তা আটকাতেই এই সিদ্ধান্ত, তা স্পষ্ট জানিয়েছে রেল মন্ত্রক। https://twitter.com/piyushgoyal/status/1259499986309406721?s=12 রেলের তরফে আরও জানানো হয়েছে যে, যাত্রীদের বাধ্যতামূলক ভাবে মুখে মাস্ক পরতে হবে বা ফেস কভার লাগাতে হবে। সেই সঙ্গে ট্রেনে ওঠার আগে তাঁদের স্ক্রিনিং করা হবে। যাঁদের শরীরে কোনও উপসর্গ নেই, কেবল তাঁদেরই ট্রেনে উঠতে দেওয়া হবে। রেল মন্ত্রক জানিয়েছে, প্রথমে ১৫ জোড়া ট্রেন চালানোর পর ক্রমশ আরও স্পেশাল ট্রেন বিভিন্ন রুটে চালানো হবে। রেল জানিয়েছে, বর্তমানে ২০ হাজার রেল কোচকে কোভিড-১৯ কেয়ার সেন্টার করে রাখা হয়েছে। তা ছাড়া ৩০০টি ট্রেনকে শ্রমিক স্পেশাল ট্রেন হিসাবে পরিযায়ী শ্রমিকদের নিজ নিজ রাজ্যে ফেরানোর জন্য চালাচ্ছে রেল মন্ত্রক। ফলে একটা বড় অংশের কোচ সেই পরিষেবার কারণে আটকে রয়েছে। তাই কত কোচ প্যাসেঞ্জার পরিষেবা চালানোর জন্য পাওয়া যাবে তা হিসাব করার পর সেই অনুযায়ী রুট ও স্পেশাল ট্রেনের সংখ্যা বাড়াবে রেল।

```