Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

যাত্রীদের টিকিট বাতিল, রেলের রোজগার ৯ হাজার কোটি

দ্য ওয়াল ব্যুরো: চমকে দেওয়ার মতো হিসেব। যাত্রীদের কনফার্ম টিকিট বাতিল বা ওয়েটিং লিস্ট--সব মিলিয়ে তিন বছরে ভারতীয় রেলের রোজগার হয়েছে প্রায় ৯ হাজার কোটি টাকা। সুজিত স্বামীর নামের রাজস্থানের এক সমাজকর্মী তথ্যের অধিকার আইনের আওতায় মামলা করেছিল

যাত্রীদের টিকিট বাতিল, রেলের রোজগার ৯ হাজার কোটি

শেষ আপডেট: 25 February 2020 14:28

দ্য ওয়াল ব্যুরো: চমকে দেওয়ার মতো হিসেব। যাত্রীদের কনফার্ম টিকিট বাতিল বা ওয়েটিং লিস্ট--সব মিলিয়ে তিন বছরে ভারতীয় রেলের রোজগার হয়েছে প্রায় ৯ হাজার কোটি টাকা। সুজিত স্বামীর নামের রাজস্থানের এক সমাজকর্মী তথ্যের অধিকার আইনের আওতায় মামলা করেছিলেন। সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেমের (সিআরআইএস) কাছে জানতে চেয়েছিলেন, টিকিট বাতিল থেকে রেলের কত রোজগার হয়? সম্প্রতি তাকে জবাব দিয়েছে সিআরআইএস। ১জানুয়ারি, ২০১৭ থেকে ৩১ জানুয়ারি ২০২০-- এই তিন বছরের হিসেব দিয়েছে রেল। তাতে বলা হয়েছে ওয়েটিং লিস্ট দেখে আর ট্রেনেই ওঠেননি, আবার টিকিট বাতিলও করেননি, এই খাতে তিন বছরে রেল আয় করেছে ৪ হাজার ৩৩৫ কোটি টাকা। টিকিট কেটে বাতিল করা থেকে রেলের কোষাগারে ঢুকেছে ৪ হাজার ৬৮৪ কোটি টাকা। কাউন্টার থেকে হাতে হাতে টিকিট কাটা এবং অনলাইনে টিকিট কাটার পরিসংখ্যানও চমকে যাওয়ার মতো। দেখা যাচ্ছে এই তিন বছরে ১৪৫ কোটি টিকিট কাটা হয়েছে ইন্টারনেটের মাধ্যমে। অর্থাৎ অনলাইন। আর ৭৪ কোটি টিকিট কাটা হয়েছে কাউন্টার থেকে। মোদ্দা কথা, রেলের টিকিট কাটায় যে অনলাইন অনেকটা এগিয়ে তা স্পষ্ট হয়ে গেছে এই পরিসংখ্যানে। রাজস্থান হাইকোর্টে রেলের সংরক্ষণ নীতির বিরুদ্ধে মামলা করেছিলেন ওই সমাজ কর্মী। সেই মামলাতেই আরটিআই করে জানতে চাওয়া হয় এই তথ্য।

```