Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শুক্রবার ৫২টি মেট্রো বাতিল করল রেল! প্রথম ও শেষ মেট্রোর সময় কি একই থাকবে

কালীপুজো উপলক্ষে বৃহস্পতিবার রাতে দক্ষিণেশ্বর-কবি সুভাষ লাইনে মোট আটটি স্পেশাল মেট্রো চালানোর কথা জানিয়েছে রেল। অথচ পরের দিন শুক্রবার শুক্রবার ৫২টি মেট্রো বাতিল করা হল।

শুক্রবার ৫২টি মেট্রো বাতিল করল রেল! প্রথম ও শেষ মেট্রোর সময় কি একই থাকবে

ফাইল ছবি।

শেষ আপডেট: 31 October 2024 18:51

দ্য় ওয়াল ব্যুরো: কালীপুজো উপলক্ষে বৃহস্পতিবার রাতে দক্ষিণেশ্বর-কবি সুভাষ লাইনে মোট আটটি স্পেশাল মেট্রো চালানোর কথা জানিয়েছে রেল। অথচ পরের দিন শুক্রবার ৫২টি মেট্রো বাতিল করা হল।

কী কারণে এতগুলি ট্রেন একসঙ্গে বাতিল করা হল, তা অবশ্য স্পষ্ট নয়। এ ব্যাপারে রেলের তরফে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি। 

সাধারণত দমদম থেকে কবি সুভাষ এবং দক্ষিণেশ্বর পর্যন্ত ২৮৮টি মেট্রো যাতায়াত করে। তবে শুক্রবার সেই সংখ্যাটা কমিয়ে ২৩৬টি করা হয়েছে। তবে দিনের প্রথম এবং শেষ মেট্রো ছাড়ার সময় অপরিবর্তিত থাকছে।

অর্থাৎ প্রতিদিনের মতো সকাল ৬:৫০ মিনিটে দমদম থেকে কবি সুভাষ এবং কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর মেট্রো ছাড়বে। একইভাবে সকাল ৬ টা ৫৫ মিনিটে দমদম থেকে দক্ষিণেশ্বর এবং দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ প্রথম মেট্রো ছাড়বে।

অপরিবর্তিত থাকছে শেষ মেট্রোর টাইমও। এমনকী রাতের পরিষেবা হিসেবে ১০:৪০-এ কবি সুভাষ এবং দমদম স্টেশন থেকে ছাড়বে শেষ ট্রেনটি।


```