Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

অফিস টাইমে শিয়ালদহ-বনগাঁ রুটে রেল অবরোধ, নাকাল যাত্রীরা, দু'ঘণ্টা পর উঠল ঘেরাও

বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে এই রেল অবরোধ শুরু হয় শিয়ালদহ-বনগাঁ রুটের দমদম ক্যান্টনমেন্ট রেল স্টেশনে।

অফিস টাইমে শিয়ালদহ-বনগাঁ রুটে রেল অবরোধ, নাকাল যাত্রীরা, দু'ঘণ্টা পর উঠল ঘেরাও

শেষ আপডেট: 6 February 2025 12:36

দ্য ওয়াল ব্যুরো: অফিস টাইমে রেল অবরোধের জেরে নাকাল যাত্রীরা। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে এই রেল অবরোধ শুরু হয় শিয়ালদহ-বনগাঁ রুটের দমদম ক্যান্টনমেন্ট রেল স্টেশনে। 

টানা প্রায় দু'ঘণ্টার অবরোধে ডাউন লাইনে মধ্যমগ্রাম-মাঝেরহাট, বারাসত-শিয়ালদহ, বনগাঁ-মাঝেরহাট, দত্তপুকুর-শিয়ালদহ, বনগাঁ-শিয়ালদহ এবং আপ লাইনে একইভাবে শিয়ালদহ-বারাসত, শিয়ালদহ-বনগাঁ সহ একাধিক ট্রেন বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে।

সাবওয়ে নির্মাণ ও অতিরিক্ত টিকিট কাউন্টারের দাবিতে এদিন সকালে শিয়ালদহ বনগাঁ শাখার দমদম ক্যান্টনমেন্ট রেল স্টেশনে যাত্রী বিক্ষোভ শুরু করেন নিত্যযাত্রী ও স্থানীয় বাসিন্দাদের একাংশ।

 তাদের অভিযোগ, দীর্ঘদিন রেল কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো সত্বেও সাবওয়ে নির্মাণ হয়নি। ফলে জীবন হাতে নিয়ে লাইন পারাপার করে চলতে হয় স্থানীয় মানুষ এবং নিত্যযাত্রীদের। যার জেরে প্রায়ই দুর্ঘটনা ঘটে এবং মৃত্যু হয় রেল লাইন পারাপারকারী মানুষের। 

ঘটনার খবর পেয়ে দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে পৌঁছায় জিআরপি ও দমদম থানার পুলিশ। দীর্ঘ প্রায় দু'ঘণ্টা পর রেল অবরোধ প্রত্যাহার করেন আন্দোলনকারীরা। ঘটনার জেরে এদিন চরম দুর্ভোগের মধ্যে পড়েন নিত্যযাত্রীরা।


```