Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

প্রবল বৃষ্টির জেরে এবার মহারাষ্ট্রে ভয়ঙ্কর ভূমিধস, ১৩ জন মৃত, চাপা পড়ে রয়েছে শতাধিক

দ্য ওয়াল ব্যুরো: দিল্লি, পাঞ্জাব, হিমাচলপ্রদেশ, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশের পর এবার মহারাষ্ট্র। বৃহস্পতিবার সাতসকালে নাগাড়ে বৃষ্টির জেরে রায়গড় জেলর খালাপুর তহসিলের ইরশালওয়াড়ি গ্রামে আচমকাই হুড়মুড়িয়ে ধস নামে। তাতে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে

প্রবল বৃষ্টির জেরে এবার মহারাষ্ট্রে ভয়ঙ্কর ভূমিধস, ১৩ জন মৃত, চাপা পড়ে রয়েছে শতাধিক

শেষ আপডেট: 20 July 2023 13:31

দ্য ওয়াল ব্যুরো: দিল্লি, পাঞ্জাব, হিমাচলপ্রদেশ, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশের পর এবার মহারাষ্ট্র। বৃহস্পতিবার সাতসকালে নাগাড়ে বৃষ্টির জেরে রায়গড় জেলর খালাপুর তহসিলের ইরশালওয়াড়ি গ্রামে আচমকাই হুড়মুড়িয়ে ধস নামে। তাতে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ১৩ জনের। ১০০-রও বেশি মানুষ ধসের জেরে আটকা পড়েছেন বলে অনুমান (Raigad landslide)।

সূত্রের খবর, এদিন কাকভোরে যখন ধস নামে, তখন গ্রামবাসীরা সকলেই ঘুমোচ্ছিলেন। সেই কারণেই ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত্যু হয়েছে ১৩ জনের (13 dead)। ঘটনার সময় কয়েকটি শিশু গেম খেলার জন্য গ্রামের বাইরে গিয়েছিল, কারণ গ্রামের ভিতরে মোবাইল নেটওয়ার্ক ভাল কাজ করে না। ধস নামার ঘটনা প্রথমে তাদেরই চোখে পড়ে। তারাই দৌড়ে গ্রামে এসে যে কজনকে পারে খবর দেয়। অন্তত ৪৮টি বাড়ি ধসের কারণে ভেঙে পড়েছে এবং কুড়িটি বাড়ি কাদামাটির তলায় চাপা পড়েছে বলে জানা গেছে (Maharashtra landslide)।

জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর দুটি দল ইতিমধ্যেই উদ্ধারকাজের জন্য ঘটনাস্থলে পৌঁছে গেছে। (Raigad landslide)

পাহাড়ের চূড়ায় যেখানে ধস নেমেছিল সেখানে গিয়ে পরিস্থিতি দেখে আসার জন্য ট্রেকিং এক্সপার্টদের খবর দেওয়া হয়েছে ইতিমধ্যেই।

পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, ১২টি দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। এছাড়া হার্ট অ্যাটাকের কারণে একজন উদ্ধারকারীর মৃত্যু হয়েছে বলে খবর। মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে নিজে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখে এসেছেন। উদ্ধারকাজের গতিবিধি পর্যবেক্ষণ করতে আপৎকালীন কন্ট্রোলরুম পরিদর্শনে গিয়েছিলেন উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে মৃতদের পরিবারপিছু ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছেন ইতিমধ্যেই। আহতদের চিকিৎসার ভারও সরকার নেবে বলে জানিয়েছেন তিনি।

https://twitter.com/DrSEShinde/status/1681929245529116672?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1681929245529116672%7Ctwgr%5Ec90582cfd75f79ae9fda6a6d2e015cd0cf42140f%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.indiatoday.in%2F

মক্কায় বসে মিনাখাঁয় কীভাবে মনোনয়ন দিলেন প্রার্থী? তদন্ত করবে ডিআইজি-সিআইডি


```