Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

বিজেপি ইজ ক্রুয়েল, ট্যুইট রাহুলের

দ্য ওয়াল ব্যুরো: ইউপিএ-র আমলে বিজেপি নেতা নরেন্দ্র মোদি বলেছিলেন, পেট্রলের মূল্যবৃদ্ধি দিল্লির সরকারের ব্যর্থতার প্রমাণ। কিন্তু তাঁর আমলে কি হচ্ছে? ২০১৪ সাল থেকে সরকার পেট্রল, রান্নার গ্যাস ও ডিজেলের ওপরে কর বসিয়ে ১০ লক্ষ কোটি টাকা আদায় করে

বিজেপি ইজ ক্রুয়েল, ট্যুইট রাহুলের

শেষ আপডেট: 7 May 2018 11:52

দ্য ওয়াল ব্যুরো: ইউপিএ-র আমলে বিজেপি নেতা নরেন্দ্র মোদি বলেছিলেন, পেট্রলের মূল্যবৃদ্ধি দিল্লির সরকারের ব্যর্থতার প্রমাণ। কিন্তু তাঁর আমলে কি হচ্ছে? ২০১৪ সাল থেকে সরকার পেট্রল, রান্নার গ্যাস ও ডিজেলের ওপরে কর বসিয়ে ১০ লক্ষ কোটি টাকা আদায় করেছে। কিন্তু সাধারণ মানুষকে দামে কোনও ছাড় দেওয়া হচ্ছে না। এর বিরুদ্ধে আমি আজ দুপুরে এক বিক্ষোভ আন্দোলনে নেতৃত্ব দেব। সোমবার এইরকম ট্যুইট করেছেন কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধি। ট্যুইটে তিনি তেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে একটি ভিডিও শেয়ার করছেন। তাতে বলা হয়েছে, এই সরকার আচ্ছে দিন আনবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল। আসুন দেখা যাক এনডিএ সরকার পেট্রল-ডিজেলের দাম নিয়ে কী অবস্থান নিয়েছে। ট্যুইটের সঙ্গে আছে মোদির এক পুরানো ভিডিও ক্লিপ, যাতে তিনি বলছেন, পেট্রল-ডিজেলের দাম যেভাবে বেড়েছে, তা সরকারের ব্যর্থতার জ্বলন্ত প্রমাণ। দেশের মানুষ এজন্য অত্যন্ত ক্ষুব্ধ হয়েছেন। এর পরে হিসাব দেওয়া হয়েছে কীভাবে কেন্দ্রীয় সরকার তেল ও রান্নার গ্যাসের ওপরে ট্যাক্স বসিয়েছে। সবশেষে বলা হয়েছে, বিজেপি ইজ ক্রুয়েল, দে লুট ইন দি নেম অব ফুয়েল।

```