Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দীর্ঘদিনের কংগ্রেস বিরোধিতা ত্যাগ করে রাহুলের বাড়িতে চন্দ্রবাবু নাইডু

দ্য ওয়াল ব্যুরো : কর্ণাটকে এইচ দি কুমারস্বামীর শপথগ্রহণ অনুষ্ঠানে এক মঞ্চে বসেছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ও তেলুগু দেশম নেতা ছিদ্রবাবু নাইডু।  তখনই বোঝা গিয়েছিল, চন্দ্রবাবু কংগ্রেসের ঘনিষ্ঠ হচ্ছেন । বৃহস্পতিবার বিকালে অন্ধ্রপ্রদেশের ম

দীর্ঘদিনের কংগ্রেস বিরোধিতা ত্যাগ করে রাহুলের বাড়িতে চন্দ্রবাবু নাইডু

শেষ আপডেট: 1 November 2018 11:55

দ্য ওয়াল ব্যুরো : কর্ণাটকে এইচ দি কুমারস্বামীর শপথগ্রহণ অনুষ্ঠানে এক মঞ্চে বসেছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ও তেলুগু দেশম নেতা ছিদ্রবাবু নাইডু।  তখনই বোঝা গিয়েছিল, চন্দ্রবাবু কংগ্রেসের ঘনিষ্ঠ হচ্ছেন । বৃহস্পতিবার বিকালে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু দিল্লিতে রাহুলের বাড়িতে গেলেন। একদফা আলোচনার পরে সাংবাদিক বৈঠক করলেন দুজন।  রাহুল বললেন, আমাদের খুব ভালো আলোচনা হয়েছে।  আমরা একমত যে, গণতন্ত্র ও দেশের ভবিষ্যৎকে রক্ষা করতে আমাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার।  এই পরিস্থিতিতে প্রতিটি বিরোধী দলেরই জোট বাঁধা দরকার। তেলুগু দেশম পার্টি তার জন্মলগ্ন থেকে কংগ্রেস বিরোধী। চন্দ্রবাবুর শ্বশুর এন টি রামারাও আটের দশকের শেষদিকে অবিভক্ত অন্ধ্রপ্রদেশে কংগ্রেসকে হারানোর জন্যই ওই দল তৈরি করেছিলেন। চন্দ্রবাবু অতীতে কখনও বাম কখনও বিজেপির সঙ্গে জোট বেঁধেছেন।  কিন্তু কংগ্রেসের ঘনিষ্ঠ হননি কখনও।  সেদিক থেকে কংগ্রেস সভাপতির সঙ্গে তাঁর বৃহস্পতিবারের মিটিং ঐতিহাসিক বলা যায়। রাহুল তেলুগু দেশমের অতীতের কংগ্রেস বিরোধিতার কথা পরোক্ষে উল্লেখ করে বলেছেন, আগে কী হয়েছে ভুলে যাওয়াই ভালো।  বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আমাদের চিন্তা করা উচিত।  চন্দ্রবাবু বলেন, দেশ বাঁচানোর জন্যই আমাদের একজোট হতে হবে। চলতি সপ্তাহে এই নিয়ে দুবার দিল্লিতে এলেন চন্দ্রবাবু। দেশের প্রায় প্রত্যেক গুরুত্বপূর্ণ বিরোধী নেতার সঙ্গে তিনি দেখা করেছেন। একসময় তিনি ছিলেন এনডিএ-র শরিক। এখন এনডিএ বিরোধী জোটের প্রধান কারিগর হতে চাইছেন। তিনি বলেন, আমি ১৯৮৯ ও ১৯৯৬ সালে দিল্লিতে কোয়ালিশন সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলাম।  অতীতে জোট সরকার ভালো কাজ করেছে। রাজনৈতিক বাধ্যবাধকতার জন্য বিভিন্ন দল একে অপরের কাছাকাছি আসে। আমি বিরোধী জোট গঠনে সহায়কের ভূমিকা পালন করতে চাই।  প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা আমার নেই।

```