Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারত জোড়ো যাত্রায় রাহুলের নতুন স্লোগান 'বেটি বাঁচাও বিজেপি সে'

দ্য ওয়াল ব্যুরো: দেশে নারী নির্যাতনের (violence on women) ঘটনা দিন দিন বেড়েই চলেছে। হোটেল, রিসর্টে আক্রান্ত হচ্ছেন মহিলারা। যৌন নির্যাতনের পর খুনের ঘটনা ঘটেছে একাধিক। আর বহু ঘটনাতেই নাম জড়িয়েছে কয়েকজন প্রভাবশালী বিজেপি নেতার (BJP lead

ভারত জোড়ো যাত্রায় রাহুলের নতুন স্লোগান 'বেটি বাঁচাও বিজেপি সে'

শেষ আপডেট: 28 September 2022 03:07

দ্য ওয়াল ব্যুরো: দেশে নারী নির্যাতনের (violence on women) ঘটনা দিন দিন বেড়েই চলেছে। হোটেল, রিসর্টে আক্রান্ত হচ্ছেন মহিলারা। যৌন নির্যাতনের পর খুনের ঘটনা ঘটেছে একাধিক। আর বহু ঘটনাতেই নাম জড়িয়েছে কয়েকজন প্রভাবশালী বিজেপি নেতার (BJP leaders)।

ভারত জোড়ো‌ যাত্রায় (Bharat Jodo Yatra) এবার নারী নির্যাতনের ঘটনা নিয়ে গলা চড়ালেন রাহুল গান্ধী (Rahul gandhi)। তাঁর যাত্রায় স্লোগান (slogan) উঠল, 'বেটি বাঁচাও বিজেপি সে (Beti Banchao BJP Se)।'

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৪- তে ক্ষমতায় এসেই বেশ কয়েকটি সামাজিক প্রকল্পের সূচনা করেছিলেন। তার একটি হল বেটি 'বাঁচাও বেটি পড়াও।' কন্যাভ্রুণ হত্যা রুখতে এবং মেয়েদের পড়াশুনো, চাকরিবাকরির সুযোগ বৃদ্ধির পাশাপাশি তাদের নিরাপত্তা নিশ্চিত করতে এই প্রকল্পের ঘোষণা করেন মোদী।

যদিও গোড়া থেকেই প্রকল্পের সাফল্য নিয়ে সমালোচনা তুঙ্গে উঠেছে। মাস দুই আগে সিএজি তাদের অডিট রিপোর্টে জানায়, ওই প্রকল্পের নব্বই শতাংশ অর্থই ব্যয় হয় বিজ্ঞাপনের খরচ মেটাতে।

গতকাল কেরল ও কর্নাটকের মধ্যবর্তী একটি জায়গায় রাহুলের পদযাত্রার সঙ্গী হয়েছিল যুব ও মহিলা কংগ্রেস। সম্প্রতি এক বিজেপি নেতার হোটেলে এক মহিলাকে জবরদস্তি দেহ ব্যবসায় যুক্ত করার অভিযোগ ওঠে। উত্তরাখণ্ডের হোটেলে রিসেপশনিস্ট খুন নিয়ে উত্তাল ওই রাজ্য। গোয়ায় খুন হয়েছেন এক বিজেপি নেত্রী। রাহুলের ভারত যাত্রায় এই সব প্রসঙ্গ উঠে আসছে।

রাহুল বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, বেটি বাঁচাও। তাঁর দল বিজেপি বলছে বলাৎকারী (ধর্ষক) বাঁচাও। কেন্দ্রীয় সরকার অপরাধীদের প্রতি দায়বদ্ধ, এমন গুরুতর অভিযোগও করেন কংগ্রেস নেতা।

রাহুল বলেন, বিজেপি ও সঙ্ঘ পরিবার নারীদের ক্ষমতায়নে বিশ্বাস করে না। তারা নারীদের দ্বিতীয় শ্রেণির নাগরিকে পরিণত করতে চায়।

কংগ্রেস নেতার আক্রমণের বিরুদ্ধে এখনও বিজেপি এবং সঙ্ঘ পরিবার থেকে জবাব মেলেনি।

দিল্লির মদ কাণ্ডে মন্ত্রী মনীশের ঘনিষ্ঠ আপকর্তাকে গ্রেফতার করল সিবিআই


```