
শেষ আপডেট: 8 May 2023 06:33
দ্য ওয়াল ব্যুরো: বুধবার কর্নাটকে বিধানসভা নির্বাচন। তার আগে রবিবার শেষ মুহূর্তের নির্বাচনী প্রচারে রীতিমতো চমক দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বেঙ্গালুরুর (Bengaluru) রাস্তায় ডেলিভারি বয়ের (delivery man) স্কুটি চেপে (Rahul Gandhi on scooty) ঘুরে বেড়ালেন। সেই ভিডিও মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
রবিবার রাহুল গান্ধী ও প্রিয়ঙ্কা গান্ধী ভোটের প্রচার করার সময় বেঙ্গালুরুতে চুক্তিভিত্তিক কর্মী এবং ডেলিভারি বয়দের সঙ্গে সাক্ষাৎ করেন। তার আগেই এক ডেলিভারি বয়ের স্কুটারে চাপেন রাহুল। প্রায় ২ কিলোমিটার রাস্তা সেই স্কুটারে বসেই যান। রাহুলকে স্কুটারে বসাতে পেরে খুশি সেই ডেলিভারি বয়ও।
তবে এই প্রথম নয়, এর আগেও ভোটের প্রচার চলাকালীন বা অন্যান্য সময় নানারকম পন্থায় জনসংযোগ করেছেন রাহুল গান্ধী। যার সর্বশেষ নমুনা 'ভারত জোড়ো যাত্রা'। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাহুলের ওই যাত্রা দেশের রাজনীতিতে বড়সড় ছাপ ফেলেছিল।
আর এবার রাহুল ঘুরলেন ডেলিভারি বয়ের স্কুটারে। সাধারণ মানুষের মধ্যে এভাবে মিশে যাওয়াই রাহুলকে অসাধারণ প্রমাণ করে, এমনটাই বলছেন কংগ্রেসের নেতানেত্রীরা। আবার রাহুলের এই জনসংযোগকে কর্নাটকের ভোটে মাস্টারস্ট্রোক বলেও মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। এখন দেখার, কংগ্রেস ভোটবাক্সে এর ফায়দা তুলতে পারে কি না।
খাড়্গেকে সপরিবারে খুনের চক্রান্ত করেছে মোদী ঘনিষ্ঠ, গুরুতর অভিযোগ কংগ্রেসের