Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

রাহুল নিউইয়র্কে, ব্যস্ত টাইমস স্কোয়্যারে শোভা পাচ্ছে ভারত জোড়ো যাত্রার ছবি

দ্য ওয়াল ব্যুরো: আমেরিকা সফরে রাহুল গান্ধী রবিবার নিউইয়র্কে পৌঁছেছেন। শহরের অভিজাত জাভিটস সেন্টারে রবিবার তাঁর সেখানে বসবাসকারী ভারতীয় এবং মার্কিন সুশীল সমাজের জমায়েতে ভাষণ দেওয়ার কথা। জাভিটস সেন্টার নিউইয়র্কের পরিচিত কনভেনশন সেন্টার। শনি

রাহুল নিউইয়র্কে, ব্যস্ত টাইমস স্কোয়্যারে শোভা পাচ্ছে ভারত জোড়ো যাত্রার ছবি

শেষ আপডেট: 4 June 2023 12:17

দ্য ওয়াল ব্যুরো: আমেরিকা সফরে রাহুল গান্ধী রবিবার নিউইয়র্কে পৌঁছেছেন। শহরের অভিজাত জাভিটস সেন্টারে রবিবার তাঁর সেখানে বসবাসকারী ভারতীয় এবং মার্কিন সুশীল সমাজের জমায়েতে ভাষণ দেওয়ার কথা। জাভিটস সেন্টার নিউইয়র্কের পরিচিত কনভেনশন সেন্টার। শনিবার পর্যন্ত প্রাক্তন কংগ্রেস সভাপতি ওয়াশিংটনে ছিলেন।

নিউইয়র্ক শহরে রাহুলের সফর টের পাওয়া যাচ্ছে টাইমস স্কোয়্যারে। সেখানে ডিজিটাল পর্দায় ভেসে উঠছে রাহুলের ভারত জোড়ো যাত্রার নানা মুহূর্তের দৃশ্য। টাইমস স্কোয়্যার নিউইয়র্কের বাণিজ্যিক এবং পৃথিবীর ব্যস্ততম জনবহুল এলাকা। সেখানে বিজ্ঞাপনের বোর্ড ব্যবহারের খরচ বিপুল। ভারতীয় মুদ্রায় টাইমস স্কোয়্যারে ডিজিটাল বোর্ডে বিজ্ঞাপনের দৈনিক খরচ চার লাখ থেকে ৪১ লাখ টাকা। প্রাক্তন কংগ্রেস সভাপতির সফর উপলক্ষ্যে প্রবাসী কংগ্রেস এই আয়োজন করেছে। রাহুলের নিউইয়র্ক সফরের দায়িত্বে আছেন তেলেঙ্গানা প্রদেশ কংগ্রেস সভাপতি রেভন্ত রেড্ডি।

এদিকে, প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুলের মার্কিন সফরে বলা কথা নিয়ে গুরুতর আপত্তি তুলেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। দক্ষিণ আফ্রিকা সফরে ব্যস্ত বিদেশমন্ত্রী স্থানীয় সংবাদমাধ্যমকে বলেছেন, বিদেশের মাটিতে দাঁড়িয়েও দেশের কথা বিবেচনায় রেখেই যা বলার বলতে হয়। অনেক কথা যা দেশে বলা যায়, তা বিদেশের মাটিতে দাঁড়িয়ে বলা যায় না। জয়শঙ্করের কাছে রাহুলের সানফ্রান্সিসকো এবং নিউইয়র্কে বলা বক্তব্য সম্পর্কে প্রতিক্রিয়া চাওয়া হয়েছিল। বিদেশমন্ত্রী কংগ্রেস নেতার নাম না করে সংযত হওয়ার বার্তা দেন।

প্রসঙ্গত, মাস তিন আগে লন্ডন সফরের মতো আমেরিকা সফরে গিয়েও রাহুল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করেছেন। তাঁর মতো করে মুখ খুলেছেন দেশের চলতি পরিস্থিতি নিয়ে। যেমন, প্রধানমন্ত্রী সম্পর্কে বলেছেন, মোদীজি পারলে ভগবানকেও জ্ঞান দেন। ভগবানকে কাছে পেলে তিনি বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টির রহস্য বর্ণনা করতে শুরু করবেন। আর তা শুনে ভগবানও চমকে উঠতে বাধ্য হবেন।

লন্ডন সফরে রাহুল দেশে গণতন্ত্র বিপন্ন বলে সরব হয়ে বিজেপির তোপের মুখে পড়েছিলেন। নাম না করে কংগ্রেস নেতার বক্তব্যের তীব্র নিন্দা করেছিলেন প্রধানমন্ত্রী মোদীও। আমেরিকা সফরে বিজেপি চটেছে তাঁর মুসলিম লিগ সম্পর্কে অবস্থান এবং ভারতে মুসলমানদের অবস্থা নিয়ে মন্তব্যের কারণে। ওয়াশিংটনে রাহুল বলেন, ইন্ডিয়ান ইউনিয়ন অফ মুসলিম লিগ একটি ধর্মনিরপেক্ষ দল। তাদের বিরুদ্ধে সাম্প্রদায়িক রাজনীতি করার অভিযোগ নেই।

অন্যদিকে, ভারকে মুসলিমদের অবস্থা সম্পর্কে রাহুলের বক্তব্য, এই ধর্মীয় সংখ্যালঘুদের এখন আটের দশকের দলিতদের মতো। দলিতদের যেমন অচ্ছুৎ করে রাখা হত, বিজেপি শাসনে মুসলিমদের সেই দশা করা হয়েছে। মুসলিম লিগ সম্পর্কে অবস্থান এবং মুসলিমদের অবস্থা সম্পর্কে রাহুলের বক্তব্যের সঙ্গে গেরুয়া শিবিরের এক মত না হওয়ারই কথা। গত দু’দিন দেশে বিজেপি সদলবলে আক্রমণ শানিয়েছে কংগ্রেস নেতাকে। এখন দেখার নিউইয়র্কে রাহুল কী বলেন এবং বিজেপি তাতে কী বলে।

দুর্ঘটনায় বন্ধ ট্রেন চলাচল! ওড়িশা থেকে নিখরচায় কলকাতা ফেরার ব্যবস্থা করলেন নবীন পট্টনায়ক


```