Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাহুলের শিক্ষক দিবসের শুভেচ্ছা বার্তাতেও রাজনীতির খোঁচা, কী বলেছেন কংগ্রেস নেতা

দ্য ওয়াল ব্যুরো: শিক্ষক দিবস (Teachers Day) উপলক্ষ্যে শিক্ষক সমাজকে শুভেচ্ছা জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। প্রাক্তন কংগ্রেস সভাপতি বলেছেন, সমগ্র দেশবাসীই আমার শিক্ষক। তাঁদের কাছ থেকে অনেক কিছু প্রতিদিন শিখি। রাহুল

রাহুলের শিক্ষক দিবসের শুভেচ্ছা বার্তাতেও রাজনীতির খোঁচা, কী বলেছেন কংগ্রেস নেতা

শেষ আপডেট: 5 September 2023 06:51

দ্য ওয়াল ব্যুরো: শিক্ষক দিবস (Teachers Day) উপলক্ষ্যে শিক্ষক সমাজকে শুভেচ্ছা জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। প্রাক্তন কংগ্রেস সভাপতি বলেছেন, সমগ্র দেশবাসীই আমার শিক্ষক। তাঁদের কাছ থেকে অনেক কিছু প্রতিদিন শিখি।

রাহুল (Rahul Gandhi) আলাদা করে উল্লেখ করেছেন মহাত্মা গান্ধী, গৌতম বুদ্ধর নাম। বলেছেন, এঁদের জীবন থেকে সাম্যের শিক্ষা পেয়েছি। শিখেছি মানুষকে ভালবাসতে এবং তাঁদের প্রতি সমব্যথী হতে। উল্লেখ করেছেন প্রাক্তন রাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণণের কথা, যাঁর জন্মদিনকে শিক্ষক দিবস হিসাবে পালন করে থাকে জাতি। প্রাক্তন কংগ্রেস সভাপতি বলেছেন, ‘একজন শিক্ষক আমাদের জীবনের পথ আলোকিত এবং সঠিক পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করেন। শিক্ষকদের সেই কারণে আমরা মর্যাদার আসনে বসিয়ে থাকি।’

তবে এক্স হ্যান্ডেলে রাহুল শিক্ষক দিবসে তাঁর রাজনৈতিক বিরোধীদেরও শুভেচ্ছা জানিয়েছেন। বলেছেন, ‘আমি এমনকী আমার প্রতিপক্ষকেও আমার শিক্ষক হিসাবে বিবেচনা করি, যাঁরা তাঁদের আচরণ, মিথ্যাচার এবং কথা দিয়ে আমাকে চিনতে শেখান যে আমি যে পথ অনুসরণ করছি তা একেবারে সঠিক এবং যে কোনও মূল্যে সেই রাস্তায় এগিয়ে যেতে হবে।’

রাজনৈতিক মহল মনে করছে, রাহুল বিরোধী বলতে এক্ষেত্রে বিজেপিকেই বোঝাতে চেয়েছেন (political punch)। বিগত কয়েক বছর ধরে বিজেপি দল হিসাবে কংগ্রেসকে যত না আক্রমণ শানিয়েছে তার চেয়ে অনেক বেশি নিশানা করেছে ব্যক্তি রাহুলকে। এমনকী গান্ধী পরিবারকে করা আক্রমণেও রাহুলই বারে বারে নিশানা হয়েছেন পদ্ম শিবিরের। শিক্ষক দিবসে বিরোধীদের শুভেচ্ছা জানিয়ে কংগ্রেস সাংসদ আসলে কৌশলে বিজেপিকেই নিশানা করেছেন, মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন: সংসদ অধিবেশন: তৎপর খাড়্গে, ‘ইন্ডিয়া’র সমন্বয় কমিটির বৈঠকেরও তোড়জোড়


```