Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পেশাদার সাংবাদিকের মতো রঘুরামের সাক্ষাৎকার নিলেন রাহুল, কী জানতে চাইলেন কংগ্রেস নেতা

দ্য ওয়াল ব্যুরো: দেশের কৃষির অবস্থা কেমন?কোন পথে হাঁটলে কাটতে পারে আর্থিক মন্দা?ধনী-দরিদ্রের বৈষম্য ঘোচাতে হলে কী করণীয়? প্রায়শই সাংবাদিকদের এমন প্রশ্নের মুখোমুখি হয়ে থাকেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। কিন্তু ভারত জোড়ো যাত্রায় বেরন

পেশাদার সাংবাদিকের মতো রঘুরামের সাক্ষাৎকার নিলেন রাহুল, কী জানতে চাইলেন কংগ্রেস নেতা

শেষ আপডেট: 15 December 2022 13:33

দ্য ওয়াল ব্যুরো: দেশের কৃষির অবস্থা কেমন?
কোন পথে হাঁটলে কাটতে পারে আর্থিক মন্দা?
ধনী-দরিদ্রের বৈষম্য ঘোচাতে হলে কী করণীয়?

প্রায়শই সাংবাদিকদের এমন প্রশ্নের মুখোমুখি হয়ে থাকেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। কিন্তু ভারত জোড়ো যাত্রায় বেরনো রাহুলের চেহারা, কথার ধরনের পাশাপাশি ভূমিকাও বদলে গিয়েছে অনেক। তিনি ইদানীং বলেন কম, শোনেন বেশি। আর এই ব্যাপারেও অবাক করা নতুন ভূমিকায় দেখা গেল প্রাক্তন কংগ্রেস সভাপতিকে। একেবারে পেশাদার সাংবাদিকের মতো রাহুল সাক্ষাৎকার নিয়েছেন রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর অর্থনীতিবিদ রঘুরাম রাজনের (Raghuram Rajan)।

ভারত জোড়ো যাত্রা নিয়ে রাহুল এখন আছেন রাজস্থানে। বুধবার তাঁর সঙ্গে যাত্রায় পা মেলান রঘুরাম। তা নিয়ে বিজেপি কটাক্ষ করতে ছাড়েনি নরেন্দ্র মোদীর সময়ে মাঝপথে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের পদ থেকে সরে যাওয়া রঘুরামকে। বিজেপি মুখপাত্র অমিত মালব্য টুইটে রঘুরামকে কটাক্ষ করে বলেছেন, উনি নিজেকে আর একজন মনমোহন সিং (দেশের দু’বারের প্রধানমন্ত্রী তথা অর্থনীতির পণ্ডিত) মনে করেন।

রঘুরামকে করা রাহুলের প্রশ্নগুলি শুনলে কিন্তু মনে হবে অর্থনীতির এক বিশেষজ্ঞের মুখোমুখি হয়েছেন কোনও পেশাদার সাংবাদিক। রাজস্থানের সোয়াই মাধোপুরের হাঁটার ফাঁকে পাশে একটি বাড়ির ছাদে পড়ন্ত বিকালে দু’জনের কথা হয়। রাহুল প্রশ্ন করেন। জবাব দেন রঘুরাম।

রাহুল বলেন, আজকের বিশ্বের সর্বত্র বিদ্বেষ ছড়িয়ে পড়েছে। আপনি যদি ইউক্রেন এবং অন্যান্য জায়গার দিকে তাকান, তাহলে ভারত কি বিশ্বকে দিক নির্দেশনা দিতে পারে। ভারত বড় ভূমিকা রাখতে পারে? আপনি কি তা মনে করেন?

রাজন বলেন, গণতন্ত্র আমাদের শক্তি। অনেক দেশ আমাদের দিকে তাকিয়ে আছে যে ভারত একটি উদাহরণ তৈরি করতে পারে।

রাহুলের প্রশ্ন, দেশে অর্থনীতিকে ফেরাতে হলে কোন দিকে বৈপ্লবিক পরিবর্তন প্রয়োজন বলে আপনি মনে করেন। রঘুরাম বলেন, আগামী দিনে পরিষেবা প্রদানের ক্ষেত্রে বিপ্লব ঘটবে। এখনই ভারতে বসে আমেরিকায় কাজ করা যায়। এজন্য আমেরিকায় যাওয়ার প্রয়োজন পড়ে না। একজন চিকিৎসক টেলি-মেডিসিন ব্যবস্থার মাধ্যমে চিকিৎসা পরিষেবা দিয়ে বিপুল অর্থ ডলারে রোজগার করতে পারেন। ভারতে এমন মানব সম্পদ আছে। এইভাবে আমরা বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা রোজগার করতে পারি।

রাহুল জানতে চান, গরিব-বড়লোকের ফারাক দিন দিন বাড়ছে। এটা কেন হচ্ছে বলে আপনি মনে করেন।

রাজন বলেন- করোনার সময় ব্যবসা বন্ধ থাকায় গরিব-ধনীর বৈষম্য আরও বেড়েছে। নিম্ন মধ্যবিত্তরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, উচ্চ মধ্যবিত্তরা ক্ষতিগ্রস্ত হয়নি। দরিদ্ররা যদিও রেশন পায়। আমিরের কোনও ক্ষতি হয়নি। তারা বাড়িতে বসে ব্যবসা-বাণিজ্য চালিয়ে রোজগার করেছে। গরিবদের কলকারখানায় গিয়ে কাজ করতে হয়। কারখানা বন্ধ হয়ে গিয়েছিল। ফলে গরিব মানুষ রোজগার হারিয়েছে।

রাহুলের প্রশ্ন, এখন কী করণীয়?

রাজন বলেন, আমাদের নিম্ন মধ্যবিত্তের দিকে তাকাতে হবে। তাদের জন্য নীতি প্রণয়ন করতে হবে। আমরা পুঁজিবাদের বিরুদ্ধাচরণ করতে পারি না। কিন্তু পুঁজির মনোপলি ভয়ঙ্কর।

রাহুল জানতে চান, আপনি কি গ্রামীণ রাজস্থান দেখতে এসেছেন?
রাজন বলেন, আমি নিমরানার আশেপাশে গ্রামে গিয়েছিলাম। সেখানে কত কারখানা হয়েছে, কত উন্নয়ন হয়েছে। গ্রামের রূপান্তর দৃশ্যমান।

রাহুল: আমার মনে আছে ছোটবেলায় আমরা পিকনিক করতে নিমরানায় এসেছি। তখন মৌমাছির আক্রমণ হয়েছিল। আমার তখন মাত্র নয় বছর বয়স। আমার মা আমাকে কম্বল দিয়ে ঢেকে বাঁচিয়েছিলেন।

রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নরের কাছে রাহুল জানতে চান, আজকের অর্থনীতিকে আপনি কীভাবে দেখছেন?

রাজন বলেন, এ বছর সমস্যা ছিল। বৃদ্ধির হার কম। ভারতের রফতানি কম। মুদ্রাস্ফীতি উন্নয়নের অন্তরায়। সমস্যা হচ্ছে অর্থনৈতিক বৃদ্ধির সংখ্যা নিয়ে। করোনার পর সমস্যা বেড়েছে এবং আমাদের বৃদ্ধির হার কমেছে ঠিকই। কিন্তু করোনা মহামারীর আগেও আমাদের বৃদ্ধির হার কম ছিল। আমরাই এই পরিস্থিতি তৈরি করেছি।

রাহুল বলেন, দেশে ক্রমাগত ধনী হচ্ছে চার-পাঁচজন পুঁজিপতি। দুটি ভারত গড়ে উঠছে, একটি কৃষক ও গরিব এবং অন্যটি এই পাঁচ-ছয়টি পুঁজিপতির। এই ক্রমবর্ধমান বৈষম্য সম্পর্কে আমাদের কী করা উচিত?

রাজন: এটা একটা বড় সমস্যা। আগেই বলেছি, করোনার সময় ধনীদের আয় বেড়েছিল, কারণ তারা ঘরে বসে কাজ করতে পারত। কিন্তু দরিদ্র লোকদের কারখানায় যেতে হয়, যা বন্ধ ছিল। কারখানা বন্ধ হয়ে যাওয়ায় মাসিক আয় বন্ধ হয়ে যায়। এ কারণে এই বৈষম্য আরও বেড়েছে।

রাহুল জানতে চান, দ্বিতীয় সবুজ বিপ্লব কি হতে পারে?
রাজন বলেন, অবশ্যই দ্বিতীয় সবুজ বিপ্লব হতে পারে। আমাদের এখন নতুনভাবে ভাবতে হবে। প্রক্রিয়াকরণের দিকে মনোযোগ দিতে হবে। খামারে প্রসেসিং ইউনিট স্থাপন করতে হবে, এতে শক্তি সাশ্রয় হবে, বিদ্যুৎ ও ডিজেলের ব্যবহার কমবে।

রাহুল জানতে চান, আমেরিকা এবং বাকি বিশ্বে কী হচ্ছে?
রাজন বলেন, আমেরিকায় মূল্যস্ফীতি বাড়ছে। কেন্দ্রীয় ব্যাংকগুলি সুদের হার বাড়াচ্ছে। এতে ভারত থেকে রফতানি কমে যাবে। আমাদের উৎপাদনের গতি কমে যাবে।

লালন মৃত্যু তদন্তে জাহাঙ্গিরকে জেরা করতে রামপুরহাট জেলে সিআইডি আধিকারিকরা


```