Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইন

তুঘলক লেনের বাংলো নিয়ে নীরব রাহুল, অন্য বাসা খুঁজছেন কেন

দ্য ওয়াল ব্যুরো: সুপ্রিম কোর্ট তাঁর সাজার উপর স্থগিতাদেশ জারি করার পর লোকসভার সদস্যপদ ফিরে পেয়েছেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। লোকসভার হাউস কমিটি এরপর তাঁর কাছে জানতে চায় তিনি কি ১২, তুঘলক লেনের বাংলোতেই (Tughlaq Lane bungalow) ফের থ

তুঘলক লেনের বাংলো নিয়ে নীরব রাহুল, অন্য বাসা খুঁজছেন কেন

শেষ আপডেট: 24 August 2023 12:22

দ্য ওয়াল ব্যুরো: সুপ্রিম কোর্ট তাঁর সাজার উপর স্থগিতাদেশ জারি করার পর লোকসভার সদস্যপদ ফিরে পেয়েছেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। লোকসভার হাউস কমিটি এরপর তাঁর কাছে জানতে চায় তিনি কি ১২, তুঘলক লেনের বাংলোতেই (Tughlaq Lane bungalow) ফের থাকতে চান?

সিদ্ধান্ত নিতে ১৫ দিন সময় দিয়ে বুধবারের মধ্যে রাহুলের (Rahul Gandhi) জবাব চেয়েছিল হাউস কমিটি। কিন্তু প্রাক্তন কংগ্রেস সভাপতি তথা ওয়ানাডের সাংসদ হাউস কমিটির চিঠির জবাব দেননি (silent)।

রাহুল কি তাহলে পুরনো বাংলোয় ফিরতে চান না। ২০০৫ সাল থেকে তুঘলক রোডের বাংলোয় থাকছিলেন তিনি। গত ২৩ মার্চ গুজরাতের সুরাতের আদালত মোদী পদবিধারীদের মানহানির মামলায় তাঁকে দু বছর কারাবাসের সাজা দেওয়ায় সঙ্গে সঙ্গে রাহুলের লোকসভার সদস্যপদ চলে যায়। এক মাসের মধ্যে তাঁকে বাংলো ছেড়ে দেওয়ার নোটিস ধরায় হাউস কমিটি।

কংগ্রেস সূত্রে খবর, রাহুল অন্য বাংলো দেখছেন। ইতিমধ্যে ৭, সফদরজং লেনের বাংলোটি দেখেছেন তিনি। তবে সিদ্ধান্ত নেননি। আরও কয়েকটি ফাঁকা বাংলো দেখবেন। পছন্দ না হলে তখন তুঘলক রোডের বাংলোয় ফেরার কথা ভাববেন।

কংগ্রেস সূত্র বলা হচ্ছে, রাহুল আসলে আগের বাংলোয় ফিরতে চান না। দলীয় সতীর্থদের তিনি বলেছেন, লোকসভার সদস্যপদ চলে যেতে তাঁকে একপ্রকার ধাক্কা দিয়ে ওই বাংলো ছাড়া করা হয়। তাই আর পুরনো বাংলোয় না ফেরাই তাঁর বাসনা। তবে পছন্দসই বাংলো না পেলে পুরনো বাংলোতেই ফিরবেন, যদি না লোকসভার হাউস কমিটি অন্য কাউকে সেটি বরাদ্দ করে দেয়। রাহুল এখন থাকেন মা সনিয়ার ১০ জনপথের বাংলোয়।

আরও পড়ুন: চন্দ্রযান নিয়ে নীরব চিন, তবে শি’র সঙ্গে ‘সৌজন্য’ মোদীর


```