Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানাতে গিয়ে অমর জওয়ান জ্যোতির ছবি শেয়ার করলেন রাহুল

দ্য ওয়াল ব্যুরো : দিল্লির ইন্ডিয়া গেটে (India Gate) 'অমর জওয়ান জ্যোতি' (Amar Jawan Jyoti) নিভিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার (Central Government)। স্থির হয়েছে, ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালের সঙ্গে তা মিশিয়ে দেওয়া হবে। কেন্দ্রীয় সরকার

প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানাতে গিয়ে অমর জওয়ান জ্যোতির ছবি শেয়ার করলেন রাহুল

শেষ আপডেট: 26 January 2022 07:49

দ্য ওয়াল ব্যুরো : দিল্লির ইন্ডিয়া গেটে (India Gate) 'অমর জওয়ান জ্যোতি' (Amar Jawan Jyoti) নিভিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার (Central Government)। স্থির হয়েছে, ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালের সঙ্গে তা মিশিয়ে দেওয়া হবে। কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপ নিয়ে সমালোচনা হয়েছে নানা মহলে। বুধবার টুইটারে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানানোর সময় অমর জওয়ান জ্যোতির ছবি শেয়ার করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি লিখেছেন, ১৯৫০ সালের প্রজাতন্ত্র দিবসে আমাদের দেশ আত্মবিশ্বাসের সঙ্গে সঠিক পদক্ষেপ নিয়েছিল। সবাইকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানাই। জয় হিন্দ। 'অমর জওয়ান জ্যোতি' নিভিয়ে ফেলার সমালোচনা করে রাহুল লেখেন, "আমাদের সাহসী সৈনিকদের স্মৃতির উদ্দেশে ওই আগুন জ্বলত। আজ তা নিভিয়ে দেওয়া হচ্ছে। খুবই দুঃখের বিষয়"। পরে তিনি লিখেছেন, "কেউ কেউ দেশপ্রেম ও আত্মোৎসর্গের গুরুত্ব বোঝে না। আমরা সৈনিকদের জন্য ফের অমর জওয়ান জ্যোতি জ্বালাব।" https://twitter.com/RahulGandhi/status/1486159998753378312 সরকার বলেছে, অমর জওয়ান জ্যোতি নিভিয়ে ফেলা হচ্ছে না। এসম্পর্কে অনেক ভুল তথ্য দেওয়া হচ্ছে। সরকারি সূত্র থেকে বলা হয়েছে, "অমর জওয়ান জ্যোতির শিখা নিভিয়ে ফেলা হচ্ছে না। তা ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালের শিখার সঙ্গে মিলিয়ে দেওয়া হচ্ছে।" প্রথম বিশ্বযুদ্ধে নিহত সৈনিকদের স্মৃতির উদ্দেশে দিল্লিতে ইন্ডিয়া গেট তৈরি করেছিল ব্রিটিশ সরকার। ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের পরে ইন্ডিয়া গেটে অমর জওয়ান জ্যোতি জ্বালানো হয়। তখন কেন্দ্রে ক্ষমতায় ছিল কংগ্রেস। প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী।

```