Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

বাবার অবদান ঠুনকো নয়, সেক্রেড গেমস বিতর্কে রাহুল

দ্য ওয়াল ব্যুরো: নেটফ্লিক্স সিরিজ ‘সেক্রেড গেমসে’ অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দকির মুখে ওই সংলাপ শুনেই বোঝা গিয়েছিল, বিতর্কের গোলা বারুদ রয়েছে তার মধ্যে। দেখা গিয়েছে, প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে গণেশ গায়তোঁড়ে নামে কাল্পনিক চরিত্রটি (যে

বাবার অবদান ঠুনকো নয়, সেক্রেড গেমস বিতর্কে রাহুল

শেষ আপডেট: 15 July 2018 03:35

দ্য ওয়াল ব্যুরো: নেটফ্লিক্স সিরিজ ‘সেক্রেড গেমসে’ অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দকির মুখে ওই সংলাপ শুনেই বোঝা গিয়েছিল, বিতর্কের গোলা বারুদ রয়েছে তার মধ্যে। দেখা গিয়েছে, প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে গণেশ গায়তোঁড়ে নামে কাল্পনিক চরিত্রটি (যে চরিত্রে নওয়াজ অভিনয় করেছেন) বলছেন, ফাট্টু! শাহবানু মামলায় রাজীবের ভূমিকা নিয়ে তেড়ে সমালোচনা করছেন গণেশ।

কিন্তু তা নিয়ে কংগ্রেসিরা যখন গেল গেল শুরু করেছেন, তখন রাজীব পুত্র রাহুল গান্ধী এক ছটাকও রাগ দেখালেন না। বরং সেক্রেড গেমসে গায়তোঁড়ের সংলাপটি প্রসঙ্গে খোঁচা দিতে চাইলেন কেন্দ্রে শাসক দল বিজেপি-কে। এও জানিয়ে দিলেন, তাঁর বাবার অবদান এতো ঠুনকো নয় যে কোনও কাল্পনিক চরিত্রের সংলাপের প্রভাবে তা খান খান হয়ে যাবে!

এ ব্যাপারে শনিবার টুইট করেন রাহুল। তাতে কংগ্রেস সভাপতি বলেন, “বিজেপি মনে করে বাক স্বাধীনতার উপর খবরদারি করা যায়। তা নিয়ন্ত্রণ করা যায়। কিন্তু আমরা তা মনে করি না। আমাদের মতে বাক স্বাধীনতা মানুষের মৌলিক অধিকার।” একই সঙ্গে রাহুল বলেন, “আমার বাবা দেশের জন্য বেঁচেছেন-মরেছেন। কোনও কাল্পনিক চরিত্র কী বলল না বলল তাতে বাবার উচ্চতা কমে না।”

https://twitter.com/RahulGandhi/status/1018123203728822272

পর্যবেক্ষকদের মতে, সেক্রেড গেমসে রাজীব সম্পর্কে যে ধরনের মন্তব্য করা হয়েছে তা বিজেপি-শিবসেনার মতো কোনও দলের নেতার বিরুদ্ধে করলে এতোক্ষণে লঙ্কাকাণ্ড বেঁধে যেত। কিন্তু রাহুল সে ধরনের কোনও প্রতিক্রিয়া জানিয়ে, কৌশলে সহিষ্ণুতার বার্তা দিতে চেয়েছেন। তাতে সাড়াও পড়েছে।

প্রসঙ্গত, সেক্রেড গেমসের বিরুদ্ধে এরই মধ্যে মামলা ঠুকেছেন কংগ্রেসের অনেক নেতা। কলকাতাতেও একটি মামলা দায়ের হয়েছে। ওয়াবে সিরিজের বিতর্কিত ওই অংশে নওয়াজ বলেছেন, ‘‘শাহবানুকে আলাদা জ্বালিয়েছে, আর দেশকে আলাদা। শাহবানু তাঁর স্বামীকে আদালতে নিয়ে গিয়েছিলেন এবং জিতেছিলেন। কিন্তু রাজীব তাঁকে চুপ করিয়ে দিলেন। কোর্টের নির্দেশও মানলেন না। দেশের হিন্দুরাও এটা মেনে নিতে পারেনি। তাই তাঁদের খুশি করতে প্রতি রবিবার টিভিতে রামায়ণ দেখানো হল।’


```