Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

আমার সিদ্ধান্ত আগেই জানিয়েছি, পদত্যাগ নিয়ে অনড় রাহুল

দ্য ওয়াল ব্যুরো : বুধবার প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীর সঙ্গে বৈঠকে বসেন দলের সাংসদরা। সেখানে উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। দলের শীর্ষপদে থাকার জন্য তাঁর কাছে আরও একবার আর্জি জানান সাংসদরা। কিন্তু রাহুল বলেন, এখানে এই

আমার সিদ্ধান্ত আগেই জানিয়েছি, পদত্যাগ নিয়ে অনড় রাহুল

শেষ আপডেট: 26 June 2019 08:14

দ্য ওয়াল ব্যুরো : বুধবার প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীর সঙ্গে বৈঠকে বসেন দলের সাংসদরা। সেখানে উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। দলের শীর্ষপদে থাকার জন্য তাঁর কাছে আরও একবার আর্জি জানান সাংসদরা। কিন্তু রাহুল বলেন, এখানে এই বিষয়টি আলোচনা হওয়ার কথা নয়। তাও আপনারা যখন প্রসঙ্গটা তুললেনই, আমি একটা কথাই বলব, আমার সিদ্ধান্ত আগেই কংগ্রেস ওয়ার্কিং কমিটিকে জানিয়ে দিয়েছি। আমাদের কাজেকর্মে বিশ্বাসযোগ্যতা থাকা দরকার। কংগ্রেস সাংসদরা বলেছিলেন, রাহুল ছাড়া আর কেউ দলে নেতৃত্ব দিতে পারবেন না। তিনি যেন পদ না ছাড়েন। রাহুল স্পষ্ট জানিয়ে দেন, তিনি সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন। তা থেকে সরে আসার প্রশ্ন নেই। লোকসভা ভোটের ফল প্রকাশিত হওয়ার পরে কংগ্রেস ওয়ার্কিং কমিটির প্রথম বৈঠকেই রাহুল জানিয়ে দেন, তিনি পরাজয়ের পূর্ণ দায়িত্ব নিচ্ছেন। তাঁর পক্ষে আর দলের শীর্ষ পদে থাকা সম্ভব নয়। তবে কংগ্রেসের বিশ্বস্ত সৈনিক হিসাবে আগামী দিনে কাজ চালিয়ে যাবেন। একইসঙ্গে রাহুল বলেন, তিনি পদত্যাগ করার পরে তাঁর মা সনিয়া অথবা বোন প্রিয়ঙ্কা গান্ধীকে যেন কংগ্রেসের শীর্ষপদে না বসানো হয়। দল যতদিন পর্যন্ত নতুন কাউকে সভাপতি পদের উপযুক্ত না মনে করছে, তিনি কাজ চালিয়ে যাবেন। এর পরে বহুবার কংগ্রেস নেতারা তাঁকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে আবেদন জানিয়েছেন। কিন্তু তাতে কান দেননি রাহুল। পরে শোনা যায়, যে রাজ্যগুলিতে চলতি বছরেই বিধানসভা ভোট হবে, সেখানকার কংগ্রেস নেতাদের সঙ্গে তিনি বৈঠকে বসবেন। পদত্যাগের সিদ্ধান্ত ঘোষণা করার পরে কয়েকদিন ধরে কোনও কংগ্রেস নেতার সঙ্গে রাহুল দেখা করেননি। তিনি ভোটমুখী রাজ্যগুলির কংগ্রেস সভাপতিদের নিয়ে বৈঠকে বসবেন শুনে অনেকে ভেবেছিলেন, তিনি হয়তো পদত্যাগ নাও করতে পারেন। কিন্তু বুধবার সেই জল্পনায় ইতি টানলেন রাহুল নিজেই।

```