পুলওয়ামা-কাণ্ডের এক বছর, কার সবচেয়ে লাভ হল? তিনটি প্রশ্ন তুলে টুইট করলেন রাহুল গান্ধী
দ্য ওয়াল ব্যুরো: ভারতের ইতিহাসের এক কালো দিন আজ। এক বছর আগে এই দিনেই কাশ্মীরের পুলওয়ামায় সেনা কনভয়ে আত্মঘাতী জঙ্গি হামলা ঘটে। মারা যান ৪০ জন সেনা। অভিযোগ ওঠে, সেনাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে কেন্দ্রীয় সরকার। সমালোচনার ঝড় বয়ে যায় এই ঘটন
শেষ আপডেট: 14 February 2020 06:47
দ্য ওয়াল ব্যুরো: ভারতের ইতিহাসের এক কালো দিন আজ। এক বছর আগে এই দিনেই কাশ্মীরের পুলওয়ামায় সেনা কনভয়ে আত্মঘাতী জঙ্গি হামলা ঘটে। মারা যান ৪০ জন সেনা। অভিযোগ ওঠে, সেনাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে কেন্দ্রীয় সরকার। সমালোচনার ঝড় বয়ে যায় এই ঘটনা নিয়ে। এর পরেপরেই পাকিস্তানের বালাকোটে এয়ারস্ট্রাইক চালায় ভারতীয় সেনা। সে হামলা নিয়ে আরও একবার মেরুকরণের রাজনীতি ঘনিয়ে ওঠে সরকারের অন্দরে। এক বছর আগে ঘটা পুলওয়ামার সেই হত্যাকাণ্ডের কথা মনে করিয়ে দিয়েই আজ আরও একবার বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন রাহুল গান্ধী।
এদিন টুইটারে ঠিক তিনটি প্রশ্ন করেছেন রাহুল গান্ধী। ১) কে সবচেয়ে বেশি লাভবান হয়েছেন এই হামলা থেকে? ২) এই হামলার পরবর্তী তদন্তে কী বেরিয়ে এসেছে? ৩) এই ঘটনার নিরাপত্তার অভাবের জন্য বিজেপি সরকার কাকে দায়ী করছে?
https://twitter.com/RahulGandhi/status/1228168595282071555
পুলওয়ামার ঘটনায় রীতিমতো তোলপাড় হয়েছিল সারা দেশের রাজনীতি। ২০১৯ সালের লোকসভা ভোটেও শাসকদলের পালে অনেকটাই হাওয়া জুগিয়েছে এই ঘটনা। কিন্তু তখনও রাহুল গান্ধী-সহ বিরোধীরা প্রশ্ন তুলেছিলেন, অত বড় সেনা কনভয়ে বিস্ফোরক ভর্তি গাড়ি ঢুকে গেল কীভাবে। পুলওয়ামায় যেদিন হামলা হয় সেদিন মোদীই বা কোথায়, কী করছিলেন?
সেই ঘটনার এক বছর পরে ফের অস্ত্র শানালেন রাহুল। সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় পুলওয়ামা-শহিদদের শ্রদ্ধা জানিয়েছেন রাজনৈতিক নেতারা। এর মধ্যেই ব্যতিক্রমী টুইট করলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি।