Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

বেনামে রাহুলই কিংফিশারের মালিক, পাল্টা তোপ বিজেপির

দ্য ওয়াল ব্যুরো : পলাতক শিল্পপতি বিজয় মালিয়ার সঙ্গে 'ঘনিষ্ঠতার দায়ে' অর্থমন্ত্রী অরুণ জেটলির পদত্যাগ দাবি করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। রাহুলের পাল্টা সাংবাদিক বৈঠক করে বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র দাবি করলেন, তাঁদের কাছে যা নথিপত্র

বেনামে রাহুলই কিংফিশারের মালিক, পাল্টা তোপ বিজেপির

শেষ আপডেট: 13 September 2018 12:21

দ্য ওয়াল ব্যুরো : পলাতক শিল্পপতি বিজয় মালিয়ার সঙ্গে 'ঘনিষ্ঠতার দায়ে' অর্থমন্ত্রী অরুণ জেটলির পদত্যাগ দাবি করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। রাহুলের পাল্টা সাংবাদিক বৈঠক করে বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র দাবি করলেন, তাঁদের কাছে যা নথিপত্র আছে, তাতে মনে হয়, রাহুলই বেনামে বিজয় মালিয়ার কিংফিশার এয়ারলাইন্সের মালিক। সম্বিত পাত্র সরাসরি বলেন, নথিপত্রে আছে, বিজয় মালিয়া নন, কিংফিশার এয়ারলাইন্সের মালিক গান্ধী পরিবার। তিনি এক গুচ্ছ কাগজ দেখিয়ে বলেন, এতেই প্রমাণ আছে, বিজয় মালিয়ার সঙ্গে কংগ্রেসের যোগাযোগ ছিল। ২০০৮ ও ২০১২ সালে কিংফিশারের ঋণের শর্ত শিথিল করে দেওয়া হয়।  দ্বিতীয়বার সরকারের নির্দেশেই ব্যাঙ্ক কিংফিশারকে ছাড় দিয়েছিল। এই সুবিধা কেবলমাত্র কিংফিশার পেয়েছে। বিজয় মালিয়া বুধবার বলেন, দেশ ছাড়ার আগে তিনি অরুণ জেটলির সঙ্গে দেখা করেছিলেন। জেটলি এই দাবি উড়িয়ে দিয়ে বলেন, পার্লামেন্টের লবিতে তাঁর সঙ্গে একবার বিজয় মালিয়ার দেখা হয়েছিল । পরে বিজয় মালিয়াও সেকথা স্বীকার করেন। এই প্রসঙ্গ তুলে সম্বিত পাত্র বলেন, সংসদের লবিতে বিজয় মালিয়ার সঙ্গে কারও অ্যাপয়েন্টমেন্ট ঠিক হয়নি । মনমোহন সিংয়ের অফিসে অ্যাপয়েন্টমেন্ট ঠিক হয়েছিল । তিনি কিংফিশারকে সাহায্য করেছিলেন। রাহুলজি, সোনিয়াজি, আপনারা সাংবাদিক বৈঠক করে সকলকে বলুন, কেন তিনি বিজয় মালিয়াকে সাহায্য করেছিলেন । https://twitter.com/GetNewsd/status/1040202329935499265

```