Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

'ঘৃণার কেরোসিন' ছড়িয়েছে... জয়পুর ও হরিয়ানার হিংসায় টুইট করে বিজেপিকে বিঁধলেন রাহুল

দ্য ওয়াল ব্যুরো: 'কেবল ভালবাসাই পারে এই আগুন নিভিয়ে দিতে!' দেশের দুই প্রান্তে দুই হিংসার ঘটনায় এমনই মন্তব্য করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi kerosene tweet)। গতকাল, সোমবার ভোরেই একটি চলন্ত ট্রেনে চারজনকে গুলি করে মারার (hate

'ঘৃণার কেরোসিন' ছড়িয়েছে... জয়পুর ও হরিয়ানার হিংসায় টুইট করে বিজেপিকে বিঁধলেন রাহুল

শেষ আপডেট: 2 August 2023 07:52

দ্য ওয়াল ব্যুরো: 'কেবল ভালবাসাই পারে এই আগুন নিভিয়ে দিতে!' দেশের দুই প্রান্তে দুই হিংসার ঘটনায় এমনই মন্তব্য করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi kerosene tweet)। গতকাল, সোমবার ভোরেই একটি চলন্ত ট্রেনে চারজনকে গুলি করে মারার (hate crime in train) অভিযোগ উঠেছে আরপিএফ কর্মীর বিরুদ্ধে। আবার সোমবার বিকেলেই ফের হরিয়ানায় সাম্প্রদায়িক হিংসা (Haryana communal violence) ছড়িয়ে পড়ে, প্রাণ যায় চার জনের। এই দুই ঘটনায় ক্ষমতায় থাকা বিজেপি সরকারকে আক্রমণ করেন রাহুল।

রাহুল গান্ধী এদিন টুইট করে লেখেন, 'বিজেপি, মিডিয়া এবং তাদের পাশে দাঁড়ানো ভক্তদের বাহিনী সারা দেশে ঘৃণার কেরোসিন ছড়িয়ে দিয়েছে। কেবল ভালবাসাই পারে এই আগুন নিভিয়ে দিতে।'

https://twitter.com/RahulGandhi/status/1686344845999398912

গতকাল, সোমবার ভোর রাতে চলন্ত জয়পুর-মুম্বই এক্সপ্রেসে মধ্যে এলোপাথাড়ি গুলি চালিয়ে তিন জন যাত্রী-সহ মোট চার জনকে মেরে ফেলেন রেল সুরক্ষা বাহিনীর (RPF) এক জওয়ান। ওই চারজনের মধ্যে চতুর্থ ব্যক্তি হলেন আরপিএফেরই একজন সাব ইনস্পেক্টর। বাকি তিন যাত্রী ছিলেন মুসলিম।

এর পরে ফের গতকাল বিকেলে একটি ধর্মীয় মিছিলকে আটকানোর অভিযোগে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে হরিয়ানার (Haryana Clash) নুহ্‌ এবং গুরুগ্রাম জেলায়। উল্লেখ্য, হরিয়ানার বজরং দল কর্মী মনু মানেসারকে কেন্দ্র করেই সেখানের নুহ্ এবং গুরুগ্রাম জেলায় গতকাল হিংসা ছড়ায়।

গত ফেব্রুয়ারিতে ভিওয়ানিতে দুই মুসলিম যুবককে খুন করার ঘটনায় মনু পলাতক। সেই মনু ভিডিও পোস্ট করে দাবি করেছিল এই ধর্মীয় মিছিলে সে থাকবে। এই আবহে গুরুগ্রাম আলওয়ার হাইওয়েতে এই যাত্রা আটকান কয়েকজন। তারপরেই ধুন্ধুমার বেঁধে যায়। মিছিলকে লক্ষ্য করে পাথর ছোড়া হয়। রাস্তায় গাড়ি ভাঙচুর করে উত্তেজিত জনতা। মসজিদ লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালানো হয়। পুলিশ জানিয়েছে, সোমবারের সংঘর্ষে প্রাণ গেছে চার জনের, অন্তত ৬০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে কারও কারও অবস্থা আশঙ্কাজনক। আহতদের মধ্যে অনেকেই পুলিশকর্মী।

এই দুই ঘটনাকেই জুড়ে দেখতে চেয়েছেন রাহুল। তাঁর কাছে, এসবই সাম্প্রদায়িক ঘৃণার ফসল, যার জন্য দায়ী ক্ষমতাসীন বিজেপি সরকারের বৈষম্যমূলক শাসন। সেদিকেই ইঙ্গিত করে তিনি 'ঘৃণার কেরোসিন' ছড়ানোর কথা লিখেছেন।

https://youtu.be/qMvbAdQT1Gs

হরিয়ান হিংসার কিং পিন মনু মানেসর, বারবার উঠছে এই অপরাধীর নামই, জেনে নিন পরিচয়


```