Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাহুল গান্ধী মিথ্যাবাদী, রাফায়েল বিতর্কে তোপ অরুণ জেটলির

দ্য ওয়াল ব্যুরো : যারা মিথ্যা কথা প্রচার করে, তারা কখনও গণতান্ত্রিক দেশে ক্ষমতায় আসতে পারে না।  এই বলে বৃহস্পতিবার রাফায়েল বিতর্কে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর প্রতি আক্রমণ শানালেন অর্থমন্ত্রী অরুণ জেটলি।  রাফায়েল হেলিকপ্টার কেনা ও কয়েকটি ব

রাহুল গান্ধী মিথ্যাবাদী, রাফায়েল বিতর্কে তোপ অরুণ জেটলির

শেষ আপডেট: 20 September 2018 11:19

দ্য ওয়াল ব্যুরো : যারা মিথ্যা কথা প্রচার করে, তারা কখনও গণতান্ত্রিক দেশে ক্ষমতায় আসতে পারে না।  এই বলে বৃহস্পতিবার রাফায়েল বিতর্কে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর প্রতি আক্রমণ শানালেন অর্থমন্ত্রী অরুণ জেটলি।  রাফায়েল হেলিকপ্টার কেনা ও কয়েকটি বৃহৎ শিল্প সংস্থাকে বিপুল কর ছাড় দেওয়ার অভিযোগে গত কয়েক মাস ধরে বিজেপির সমালোচনা করেছে কংগ্রেস। এদিন অরুণ জেটলি তার জবাব দিয়েছেন। টুইটারে তিনি রাহুল গান্ধীকে 'ক্লাউন প্রিন্স' বলে উল্লেখ করেছেন। কোনও দেশের যুবরাজকে ক্রাউন প্রিন্স বলা হয়।  তার সঙ্গে ধ্বনিগত মিল রেখেই অরুণ জেটলি ক্লাউন প্রিন্স কথাটি ব্যবহার করেছেন। তিনি লিখেছেন, রাহুল রাফায়েল নিয়ে মিথ্যা কথা বলছেন । ১৫ টি শিল্পসংস্থাকে ছাড় দেওয়া নিয়ে মিথ্যা কথা বলছেন। সরকারি কাজকর্মে হাসিঠাট্টা চলে না।  কেউ আলিঙ্গন করে, চোখ টিপে বা বার বার মিথ্যা কথা বলে ক্ষমতায় আসতে পারে না।  এই ধরনের ক্লাউন প্রিন্সকে মিথ্যা কথা প্রচার করতে দেওয়া উচিত কিনা তা আমাদের ভেবে দেখা উচিত। https://twitter.com/arunjaitley/status/1042709109773090816

```