Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাহুল গান্ধীর ঠান্ডা লাগছে! ভারত জোড়োয় জ্যাকেট জুড়ল কংগ্রেস নেতার গায়ে

দ্য ওয়াল ব্যুরো: উত্তর ভারতের কনকনে ঠান্ডাও তাঁকে হার মানতে পারেনি। সাদা টি-শার্ট ও জিন্স পরে হেঁটেছেন দিল্লির রাস্তায়। অনেকের মনেই প্রশ্ন জেগেছে, যেখানে দিল্লিবাসী এত শীতে জুবুথুবু হয়ে পড়ছেন, সেখানে কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Ga

রাহুল গান্ধীর ঠান্ডা লাগছে! ভারত জোড়োয় জ্যাকেট জুড়ল কংগ্রেস নেতার গায়ে

শেষ আপডেট: 20 January 2023 06:17

দ্য ওয়াল ব্যুরো: উত্তর ভারতের কনকনে ঠান্ডাও তাঁকে হার মানতে পারেনি। সাদা টি-শার্ট ও জিন্স পরে হেঁটেছেন দিল্লির রাস্তায়। অনেকের মনেই প্রশ্ন জেগেছে, যেখানে দিল্লিবাসী এত শীতে জুবুথুবু হয়ে পড়ছেন, সেখানে কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) কীভাবে এমন পোশাকে ভারত জোড়ো যাত্রাতে হাঁটছেন! এই ভরা শীতের সময়েও তাঁকে একটা দিনের জন্যও সোয়েটার, জ্যাকেট বা ব্লেজার কিছুই পরতে দেখা যায়নি। তবে শুক্রবার সেই রাহুল গান্ধীর গায়ে দেখা গেল কালো জ্যাকেট!

শুক্রবারই রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা (Bharat Jodo Yatra) পাঞ্জাব পেরিয়ে জম্মুতে প্রবেশ করেছে। এটাই এই যাত্রার শেষ ধাপ। জম্মুর (Jammu and Kashmir) নানা অংশে এদিন সকাল থেকেই চলছে বৃষ্টি। ফলে তাপমাত্রার পারদ হুহু করে নেমেছে। এত শীতে তাই রাহুলকে বাধ্য হয়েই জ্যাকেট পরতে হল।

এখনও পর্যন্ত ১২৫ দিনের যাত্রায় রাহুল পথ পেরিয়েছেন ৩,৪০০ কিমি। এই যাত্রাপথে রাহুলের পোশাক নিয়ে মানুষের মনে কৌতূহল জেগেছিল। যেমন প্রশংসা কুড়িয়েছেন রাহুল, তেমনই বিরোধীরা সমালোচনাও করেছেন। কিন্তু তিনি কোনও কথা কানে তোলেননি। এগিয়ে গিয়েছেন।

৫২ বছর বয়সি এই কংগ্রেস নেতা আগামী ২৫ জানুয়ারি জম্মুর বানিহালে জাতীয় পতাকা উত্তোলন করবেন। তার দু'দিন পর অনন্তনাগ হয়ে কাশ্মীরে প্রবেশ করবেন। জম্মুর লক্ষণপুরে বড় বড় কাশ্মীরি নেতা থেকে ন্যাশানাল কনফারেন্স দলের প্রেসিডেন্ট ফারুক আবদুল্লাহ তাঁকে স্বাগত জানান।

সেই যাত্রায় রাহুলকে প্রথমবার জ্যাকেট পড়তে দেখলেন দেশবাসী। এতদিন যে প্রশ্নটা তাড়া করছিল তা হল রাহুলের কী শীত করে না? যাত্রাপথে রাহুলকে এই প্রশ্ন করা হলে তিনি উত্তর দিয়েছিলেন, "আমি আপনাদের জানাচ্ছি কেন আমি টি-শার্ট পরে আছি। কেরলের আবহাওয়া ছিল গরম, ভ্যাপসা। মনে হবে টি-শার্ট খুলে ফেলে দি। যখন মধ্যপ্রদেশে আমরা প্রবেশ করলাম তখনই আমাদের ঠান্ডা লাগতে শুরু করল। একদিন সকালে তিনটি গরিব শিশু আমার কাছে এসেছিল। ওরা ঠান্ডায় ঠকঠক করে কাঁপছিল। ওই তিনটি মেয়ের গায়ে ছেঁড়া জামা ছাড়া আর কিছুই ছিল না। তা দেখেই আমি ঠিক করি, যতদিন না আমি ওদের মতো অসহ্য ঠান্ডায় ঠকঠক করে না কাঁপব ততদিন আমি কোনও গরম পোষাক পরব না। ওরা যেদিন শীতে গরম জামা পাবে, সেদিন আমিও পরব।" আজ হয়তো রাহুল কাঁপছেন জম্মুর ঠান্ডায়।

যাদবপুরে ইনকিলাবে মিশবে হাসতা লা…, চে'র মেয়ে-নাতনির সামনে ভগৎসিং-প্রীতিলতা


```