Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাহুলের প্রশ্ন, ‘বিজেপি জয় শ্রীরাম বলে, কেন বলে না জয় সিয়ারাম’

দ্য ওয়াল ব্যুরো: ভারত জোড়ো যাত্রায় ব্যস্ত রাহুল গান্ধী (Rahul Gandhi) বিজেপি ও আরএসএসকে আক্রমণ করতে এবার এবার প্রশ্ন তুললেন বিজেপি ‘জয় শ্রীরাম’ (Jai Shree Ram) বলে, কেন বলে না ‘জয় সিয়ারাম’ (Jai SiyaRam)। রাহুলের ব্যাখ্যা, সঙ্ঘ পরিবার ন

রাহুলের প্রশ্ন, ‘বিজেপি জয় শ্রীরাম বলে, কেন বলে না জয় সিয়ারাম’

শেষ আপডেট: 3 December 2022 06:14

দ্য ওয়াল ব্যুরো: ভারত জোড়ো যাত্রায় ব্যস্ত রাহুল গান্ধী (Rahul Gandhi) বিজেপি ও আরএসএসকে আক্রমণ করতে এবার এবার প্রশ্ন তুললেন বিজেপি ‘জয় শ্রীরাম’ (Jai Shree Ram) বলে, কেন বলে না ‘জয় সিয়ারাম’ (Jai SiyaRam)। রাহুলের ব্যাখ্যা, সঙ্ঘ পরিবার নারীর অস্তিত্ব, কৃতিত্বে বিশ্বাস করে না। তাই তারা সীতার নাম মুখে আনে না। জয় সিয়ারাম বলে না। বিজেপিও তাই জয় সিয়ারাম বলে না। বলে শুধু জয় শ্রীরাম। কারণ, বিজেপির জন্ম আরএসএসের গর্ভে। রামের বীরত্ব তুলে ধরাই তাদের একমাত্র লক্ষ্য, যা ভারতের ঐতিহ্য, সংস্কৃতির বিপরীত।

ভারত জোড়ো যাত্রা নিয়ে রাহুল এখন মধ্যপ্রদেশে আছেন। গতকাল মধ্যপ্রদেশ ও রাজস্থান সীমান্ত লাগোয়া একটি মন্দিরে গিয়েছিলেন কংগ্রেস নেতা। সেখানকার মহন্তর সঙ্গে তাঁর দীর্ঘক্ষণ কথা হয়। রাহুল দাবি করেন, মহন্তই তাঁর কাছে জানতে চান, কেন বিজেপি শুধু জয় শ্রীরাম বলে, জয় সিয়ারাম বলে না কেন? শুধু জয় শ্রীরাম বলে বিজেপি সীতা মা’কে অসম্মান করছে। রামায়ণ সীতাকে বাদ দিয়ে রামকে তুলে ধরেনি। সীতাকে বাদ দিয়ে রামায়ণ অসম্পূর্ণ।

রাজনীতিতে বিজেপির জয় শ্রীরাম এবং জয় সিয়ারাম নিয়ে বিতর্ক নতুন নয়। উত্তর ভারতের মানুষ জয় সিয়ারাম এবং রামনাম সত্য হ্যায় বলে জপ করে থাকেন।

গত বছর বাংলায় বিধানসভা ভোটের প্রচারে তখন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়’র সঙ্গে তৃণমূলের বর্তমান সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয় শ্রীরাম ও জয় সিয়ারাম নিয়ে বিবাদ বেঁধেছিল। কুলপির একটি সভায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেছিলেন, ভোটের ফল বেরনোর পর মমতা বন্দ্যোপাধ্যায় জয় শ্রীরাম জপ করা শুরু করবেন। সেখানেই পাল্টা সমাবেশে অভিষেক বলেন, ‘যদি বাপের ব্যাটা হই, ভোট শেষ হওয়ার আগে ওদের জয় সিয়ারাম বলিয়ে ছাড়ব।’ জবাবে বাবুল সামাজিক মাধ্যমে দাবি করেন, বিজেপি অবশ্যই জয় সিয়ারাম বলে।

অভিষেকের পাল্টা জবাব ছিল, ‘বিজেপি মহিলাদের সম্মান করতে জানে না। তারা নারীবিদ্বেষী। সীতা মহিলা বলে কখনওই রামের আগে সীতার নাম ‘সিয়া’ উচ্চারণ করে না তারা।’

বিধানসভা ভোটের আগে কলকাতায় ভিক্টোরিয়া মেমোরিয়ালে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী ভাষণ দিতে ওঠা মাত্র বিজেপি সমর্থকেরা জয় শ্রীরাম স্লোগান দিতে থাকে। বিরক্ত হয়ে মুখ্যমন্ত্রী অনুষ্ঠান মঞ্চ থেকে নেমে যান। পরে তিনি বলেন, ‘একটা সরকারি অনুষ্ঠানে কেন রাজনৈতিক দলের স্লোগান দেওয়া হবে?

এবার কংগ্রেস নেতা রাহুলও জয় শ্রীরামকে রাজনৈতিক স্লোগান হিসাবে চিহ্নিত করে একই ব্যাখ্যা তুলে ধরে বিজেপি ও আরএসএস-কে তীব্র আক্রমণ শানিয়েছেন। বিজেপি-শাসিত মধ্যপ্রদেশের সভায় রাহুল গেরুয়াবাদীদের উদ্দেশে বলেন, রামের পুজো করুন। কিন্তু সীতার অপমান করবেন না। জয় সিয়ারাম বলা অভ্যাস করুন।

জি-২০ নিয়ে প্রধানমন্ত্রী আদিখ্যেতা করছেন, অভিযোগ কংগ্রেসের


```